নিউজ ডেক্স
আরও খবর
সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো
কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন
মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের
চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর!
মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ
সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা
১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই
গাজীপুর মহানগর বিএনপির নেতা পাপ্পুসহ ৪ জনকে দল থেকে বহিষ্কার
গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন পাপ্পু সরকার ও অঙ্গসংগঠনের আরও তিন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৬ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য তাদের বহিষ্কার করা হয়।
অন্যান্য বহিস্কৃতরা হলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।
অন্য দিকে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সওকত হোসেন সরকার রোববার রাত সাড়ে ১০টার দিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপিকে গণমুখী ও চাদঁবাজ মুক্ত করতে দলের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
