ক্লাব বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব – বর্ণমালা টেলিভিশন

ক্লাব বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:৩৭ 114 ভিউ
ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর জয়যাত্রা চলছেই। লাতিন আমেরিকার দেশটি থেকে ক্লাব বিশ্বকাপে চারটি দল অংশ নিয়ে চারটিই উঠেছিল শেষ ষোলোতে। এর মধ্যে শেষ ষোলো থেকে দুটি দল বাদ পড়লেও দুটি নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। আর টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে গতকাল শুক্রবার রাতে সৌদি আরবের ক্লাব আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলেছে ব্রাজিলের ক্লাবটি। এর মধ্যে ১৮ মিনিটে বক্সের ঠিক মাথা থেকে নেওয়া নোনাতোর শট অল্পের জন্য বেরিয়ে যায়। সে যাত্রায় না হলেও ৪০ মিনিটে গিয়ে সফল হয় রেনাতো গাউচোর শিষ্যরা। ডান প্রান্ত থেকে হিলালের বক্সের ভেতর ক্রস করেছিলেন সামুয়েল হ্যাভিয়ের। কিন্তু ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি ফ্লুমিনেন্স স্ট্রাইকার হেরমান কানো। আর্জেন্টাইন ৩৭ বছর বয়সী এ স্ট্রাইকারের মাথায় বল লেগে দূরের পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। সেটা ক্লিয়ার করতে গিয়ে ফ্লুমিনেন্সের লেফটব্যাক গ্যাব্রিয়েল ফুয়েন্তেসের পায়ে বল তুলে দেন আল হিলালের পর্তুগিজ রাইট উইঙ্গার জোয়াও ক্যান্সেলো। সেখান থেকে বক্সের ভেতর মার্তিনেল্লির দিকে কাটব্যাক করেন ফুয়েন্তেস। প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে স্কোরলাইন ১-০ করেন মার্তিনেল্লি। গোল হজম করে আড়মোড়া ভাঙে হিলালের। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সৌদি আরবের ক্লাবটি। প্রথমার্ধের যোগ করা সময়ে মিলিঙ্কোভিচ-স্যাভিচের ফ্রি-কিকে প্রায় গোল পেয়ে গিয়েছিলেন কৌলিবালি। কিন্তু হিলালের সেনেগালিস সেন্টারব্যাকের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ফ্লুমিনেন্স গোলকিপার ফাবিও। একটু পরে বক্সের ভেতর মার্কোস লেওনাদ্রোকে ফেলে দিলে পেনাল্টি পেয়েছিল হিলাল। কিন্তু ভিএআর যাচাইয়ে সেটা পক্ষে যায়নি সৌদি ক্লাবটির। এতে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সিমিওনে ইনজাগির শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় হিলাল। ম্যাচের ৫০ মিনিটে কর্নার থেকে কৌলিবালির হেড লেওনাদ্রোর পায়ে আটকালেও ফিরতি প্রচেষ্টায় সেখান থেকেই গোল করেন লেওনাদ্রো। তবে নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে হ্যাভিয়েরের পাসে বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে হিলালের জালে বল জড়ান হারকিউলিস। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারের গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। আর ফ্লুমিনেন্সকে এনে দেয় সেমিফাইনালের টিকিট। ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ হবে চেলসি-পালমেইরাস ম্যাচের জয়ী দল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে