গোল করেই চলেছেন ‘নতুন রাউল’, কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ – বর্ণমালা টেলিভিশন

গোল করেই চলেছেন ‘নতুন রাউল’, কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৫ | ১০:৫৭ 119 ভিউ
রিয়াল মাদ্রিদ যেন নতুন রাউল গনজালেসের দেখা পেয়েই গেল। দলটির একাডেমি লা ফাব্রিকা থেকে উঠে আসা স্ট্রাইকার গনজালো গার্সিয়া একের পর এক গোল করেই চলেছেন। আজও যেমন করলেন। জুভেন্টাসের বিপক্ষে তার ৫৪তম মিনিটের হেডের একমাত্র গোল রিয়ালকে এনে দিয়েছে ১-০ গোলের জয়। শেষ ষোলোর বৈতরণী তাতে ভর করে পেরিয়ে গেল রিয়াল। চলে গেল কোয়ার্টার ফাইনালে। জাবি আলোনসোর অধীনে প্রথম ম্যাচে হোঁচট খেলেও রিয়াল ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছে। নতুন কোচের অধীনে কিলিয়ান এমবাপ্পের খেলা হয়নি আগের তিন ম্যাচে। অসুস্থতার কারণে তিনি ছিলেন মাঠের বাইরে। নকআউটের প্রথম ম্যাচে সেই এমবাপ্পেও ফিরলেন। ৬৮ মিনিটে বদলি হিসেবে নামেন তিনি। প্রথমার্ধে ম্যাচ ছিল হাড্ডাহাড্ডি। জুভেন্টাসের কোচ ইগর তুদোরের দল শুরুতে ভালো খেললেও শেষ দিকে রিয়াল দাপট দেখায়। জুভেন্টাসের র‍্যান্ডাল কোলো মুয়ানি প্রথমে ভালো সুযোগ পান। গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন তিনি, যা মনে করিয়ে দিচ্ছিল ২০২২ বিশ্বকাপের ফাইনালের শেষ মুহূর্তে তার এমিলিয়ানো মার্তিনেজকে একা পেয়ে যাওয়ার ঘটনাটিকে। সেবার যা হয়েছিল, এবারও তাই হলো। কোলো মুয়ানি গোলের দেখা পাননি আর। তার শট বারের ওপর দিয়ে যায়। এরপর ইয়িলদিজের শট চুয়ামেনির গায়ে লেগে বাইরে চলে যায়। রিয়াল ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে। জুড বেলিংহাম কাছ থেকে শট নিয়ে জুভ গোলকিপার মিশেল দি গ্রেগরিওকে বাধ্য করেন সেভ করতে। এরপর ফেদে ভালভার্দে, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডরা একের পর এক চেষ্টায় জুভে গোলরক্ষকের পরীক্ষা নিতে থাকেন। বিরতির পরও রিয়াল দাপট ধরে রাখে। বেলিংহামের পাস থেকে ভালভার্দের শট সামান্য বাইরে যায়। এরপর বেলিংহামের আরেকটি শট দি গ্রেগরিও রক্ষা করেন। ডিন হাউসেনের শটও তিনি ঠেকিয়ে দেন। শেষমেশ রিয়াল গোল পায় ৫৪ মিনিটে। আলেকজান্ডার-আর্নল্ড ডান দিক থেকে ক্রস করেন এবং গনজালো সেটি হেডে জালে জড়ান। এটি তার টুর্নামেন্টে চার ম্যাচে তৃতীয় গোল। জুভেন্টাসও রিয়ালকে পরীক্ষার মুখে ফেলেছিল। ফ্রান্সিসকো কনসেইকাও নিচু শটে কোর্তোয়াকে সেভ করতে বাধ্য করেন। এর একটু পরেই মাঠে নামানো হয় এমবাপ্পেকে, যা ৬২,১৪৯ দর্শককে উল্লসিত করে। তবে তিনি ফিরেই গোলের দেখা পাননি। ফলে রিয়ালকে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির আভাস মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি