জুনে ডেঙ্গু রোগীর রেকর্ড, জুলাই হতে পারে পিক সিজন – বর্ণমালা টেলিভিশন

জুনে ডেঙ্গু রোগীর রেকর্ড, জুলাই হতে পারে পিক সিজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৫ | ৭:২১ 149 ভিউ
চলতি মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বছরের মধ্যে শীর্ষে উঠেছে। চলতি বছর এ পর্যন্ত যত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, তার ৫৬ শতাংশই এসেছে জুনে। জুনে রোগী বৃদ্ধির এই ধারা এ পর্যন্ত রেকর্ড। রোগতত্ত্ববিদেরা বলছেন, আগামী তিন থেকে চার মাস রোগীর সংখ্যা বাড়তে পারে। পিক সিজন হতে পারে জুলাই। বছরের শুরু থেকে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ছিল এক শর কম। জুনে এসে ভর্তির সংখ্যা বাড়ে কয়েক গুণ। আর মোট আক্রান্তের ৩৯ শতাংশই ডেঙ্গুর কবলে পড়েছে গত দুই সপ্তাহে। একই সঙ্গে বেড়েছে চিকিৎসাধীন রোগীর মৃত্যুর সংখ্যা। বর্তমানে দৈনিক কয়েক শ মানুষ এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। চলতি বছর এ পর্যন্ত মোট যে ৪২ জন চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, তার ১৯ জনই মারা গেছে জুনে। পরিসংখ্যান বলছে, আগের বছরগুলোতে জুন মাসে এত বেশি রোগী দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির মৌসুম শুরু হয়ে যাওয়ায় দৈনিক রোগী বৃদ্ধির সংখ্যা হাজারের ওপরে উঠতে পারে। এভাবে রোগী বাড়তে থাকলে স্বাভাবিকভাবে মৃত্যুও কয়েক গুণ বেড়ে যাবে। সরকারের ডেঙ্গুবিষয়ক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বছরের শুরু থেকে গতকাল রোববার পর্যন্ত সারা দেশের হাসপাতালগুলোতে ৯ হাজার ৮৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন। আর শুধু জুন মাসে ৫ হাজার ৫২২ জন রোগী ভর্তি হয়েছে। সে হিসাবে মোট রোগীর ৫৬ শতাংশই আক্রান্ত হয়েছে জুনে। এ মাসের শেষ দুই সপ্তাহে হাসপাতালে রোগী এসেছে পৌনে ৪ হাজার, যা মোট রোগীর ৩৯ শতাংশ। রোগ বৃদ্ধির এ ধারা সামনের মাসগুলোতে আরও বেশি দেখা যেতে পারে বলে সতর্ক করেছেন কীটতত্ত্ব বিশেষজ্ঞরা। তারা জানান, ডেঙ্গুর যে চারটি ধরন রয়েছে, তার মধ্যে বর্তমানে ডেন-২ ও ডেন-৩-এর সংক্রমণ বেশি। তবে দেশে ডেঙ্গুর ধরনগুলো নিয়ে কোনো জিনগত গবেষণা নেই, ফলে এর মিউটেশন (রূপান্তর) হচ্ছে কি না, তা জানা যাচ্ছে না। রোগীর সংখ্যা ও মৃত্যু বৃদ্ধির জন্য পারিপার্শ্বিক অবস্থা, জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ এবং ব্যবস্থাপনা দায়ী বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, জুলাই মাসে এডিস মশা বৃদ্ধির ফলে ডেঙ্গুও বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডেঙ্গুর একসময়ের একক কেন্দ্র রাজধানীতে চলতি বছর তুলনামূলকভাবে কম রোগী দেখা যাচ্ছে। মোট রোগীর ২২ শতাংশ চিকিৎসা নিয়েছে রাজধানীর হাসপাতালে। এখন সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে। মোট ১২ জনের মৃত্যু হয়েছে বিভাগটিতে। রোগীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কার বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর জন্য সারা দেশের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যসেবার দায়িত্বে থাকা সরকারি এই কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের ডেঙ্গুবিষয়ক পরিসংখ্যান মূলত নির্ধারিত কিছু সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি। এর বাইরে সারা দেশে বহু হাসপাতালে রোগী থাকলেও তাদের তথ্য নেওয়া হয় না। অনেকে আক্রান্ত হয়ে বাড়িতেই থাকছে, কেউ কেউ মারাও যাচ্ছে। এসব বিষয় দাপ্তরিক পর্যবেক্ষণের বাইরে থেকে যায়। শুধু হাসপাতালভিত্তিক তথ্যের আলোকে দ্রুত ছড়িয়ে পড়া রোগের ব্যবস্থাপনা করা যায় না বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট (ইলেক্ট) অধ্যাপক ডা. আবু জামিল ফয়সাল। তিনি বলেন, ডেঙ্গু রোগীর তথ্য শুধু কয়েকটি হাসপাতালভিত্তিক। ডেঙ্গুর জন্য যে পর্যায়ে রোগীর সার্ভিলেন্স প্রয়োজন, তা নেই। সব রোগীকেই পর্যবেক্ষণ করতে হবে। রোগ শনাক্ত হয়েছে, কিন্তু হাসপাতালে যারা আসেনি তাদের কী অবস্থা তা-ও জানতে হবে। এ ছাড়া ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে হলে জনসম্পৃক্ততা ও সচেতনতা বাড়াতেই হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া