ইরান-ইসরায়েল যুদ্ধ: শি জিনপিং ও পুতিনের ফোনালাপ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ জুন, ২০২৫
৮:২৫ পূর্বাহ্ণ
282 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

ইরান-ইসরায়েল যুদ্ধ: শি জিনপিং ও পুতিনের ফোনালাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ৮:২৫ 282 ভিউ
ইরান ও ইসরায়েলের সংঘাতের বিষয় নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় দুই নেতা ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দ্রুত কমানোর বিষয়ে একমত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ জুন) এ তথ্য জানায় ক্রেমলিন। খবর রয়টার্সের। ক্রেমলিনে পুতিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পুতিন ও শি জিনপিং ‘ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন, যা জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য নিয়ম লঙ্ঘন করে।’ উশাকভ আরও বলেন, ‘মস্কো এবং বেইজিং উভয়ই মৌলিকভাবে বিশ্বাস করে, বর্তমান পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত সমস্যাগুলোর কোনো সামরিক সমাধান নেই। এই সমস্যা শুধুমাত্র রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে।’ চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, শি জিনপিং ফোনালাপে বলেছেন, পরিস্থিতি শান্ত করতে এই অঞ্চলে ‘বিশেষ প্রভাব’ থাকা ‘প্রধান দেশগুলোর’ কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো উচিত। শি বলেন, ‘যুদ্ধরত পক্ষগুলো, বিশেষ করে ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত। যাতে যুদ্ধের বিস্তার দৃঢ়ভাবে এড়ানো যায়।’ তিনি দুই দেশের বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানান। এদিকে রাশিয়া সতর্ক করে বলছে, ইসরায়েল-ইরান সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে, আরও বাড়লে বিপর্যয় ঘটতে পারে। মস্কো যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের বোমা হামলায় যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট পুতিন সংঘাত শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বারবার বলেছেন, রাশিয়া যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত। তবে এখন পর্যন্ত কেউ রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেনি। শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে পুতিন তার মধ্যস্থতার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। পুতিনের সহকারী উশাকভ জানান, চীনা নেতা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে চীনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে শির এমন সমর্থনের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে