নিউজ ডেক্স
আরও খবর
কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন
মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের
চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর!
মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ
সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা
১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই
ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি
সুনামগঞ্জে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
সুনামগঞ্জের সদর উপজেলার পল্লীতে গোসল করার সময় পুকুরের পানিতে ডুবে বুশরা আক্তার (১০) ও ফাতেহা বেগম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
মৃত- ফাতেহা বেগম (৮) সুনামগঞ্জ পৌরসভার খাইমতর এলাকার রেহেনা বেগমের মেয়ে। বুশরা আক্তার হরিণাপাটি গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জের পৌর শহরের খাইমতর এলাকা থেকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায় ফাতেহা বেগম। মঙ্গলবার দুপুরে বুশরা আক্তারের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সে। এসময় দুই শিশু পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা বাড়ি পার্শ্ববর্তী পুকুর থেকে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।সেখানকার চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম যুগান্তরকে বলেন, সাংবাদিকদের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। স্থানীয় জনপ্রতিনিধি বা নিহতের পরিবারের কেউ আমাদের কিছু জানায়নি। তবে আমরা খোঁজ নিয়ে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছি।
