নিউজ ডেক্স
আরও খবর
দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য
জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও
তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয়
জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভোটার হওয়ার সময় বাড়ল
‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য
দেশে ফিরেছেন ৮৬০৬ জন হাজি
পবিত্র হজ পালন শেষে গত দুই দিনে ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ জন বাংলাদেশি হাজি। বৃহস্পতিবার (১২ জুন) সকালে হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এ বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। হজ পোর্টাল সূত্রে জানা গেছে, ইন্তেকালকারীদের মধ্যে ২১ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৫ জন, মদিনায় ৭ জন এবং আরাফাতের ময়দানে মারা গেছেন একজন।
চলতি বছর সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়েছে গত ৫ জুন। এরপর ১০ জুন (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে হাজিদের ফিরতি ফ্লাইট। হজ পোর্টাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার মধ্যরাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১ হাজার ৪০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে ৪ হাজার ১২ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ১০ জুলাই।
এ বছর মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে গেছেন। তিনটি এয়ারলাইন্সের ২২৪টি ফ্লাইটে তারা হজে অংশ নেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে গেছেন ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে গেছেন ১৩ হাজার ৭৭ জন। হজযাত্রী পরিবহনের ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ হয় ৩১ মে।
দেশে ফিরেছেন ৮৬০৬ জন হাজি উল্লেখ্য, সৌদি আরবের বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ভর্তি রয়েছেন। বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট ১৯৩ জন হজযাত্রী এসব হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।