বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর ওপর হামলা, ওসি প্রত্যাহার – বর্ণমালা টেলিভিশন

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর ওপর হামলা, ওসি প্রত্যাহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ১১:০০ 123 ভিউ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীর ওপর হামলার ঘটনায় ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ দেন। শুক্রবার (৩০ মে) নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলা এবং তার পরের ঘটনার প্রেক্ষাপটে তাকে নগরকান্দা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অরাধ) মো. শামসুল আজম। তিনি বলেন, প্রশাসনিক কারণে নগরকান্দা থানার ওসি মো. সফল আলীকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শনিবার ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ দিয়েছেন। সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানার ওসি হিসেবে যোগ দেন। শুক্রবার (৩০ মে) বিকালে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় রাস্তার ওপর হামলার শিকার হন বৈশাখী। ছোট বোনকে ইভটিজিং করার বিচার চেয়ে গত শুক্রবার নগরকান্দা থানায় একটি অভিযোগ দেন তিনি। থানায় অভিযোগ দিয়ে বাড়িতে ফেরার পথে ডাঙ্গী ইউনিয়নের ভুবকদিয়া এলাকায় তার ওপর এ হামলার ঘটনা ঘটে। ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই-আগস্ট গণআন্দোলনে ফরিদপুরে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্বপালন করা শাহ্ মো. আরাফাত বলেন, ভবুকদিয়ায় হামলার খবর শোনার পর আমরা ফরিদপুর থেকে দ্রুত ঘটনাস্থলে হাজির হই। এ সময় এলাকার কিছু সন্ত্রাসী আমাদের ওপর হামলা করে। কিন্তু প্রশাসনের কেউ যথা সময়ে আসেনি। ঘটনার অনেক পরে প্রশাসন ঘটনাস্থলে আসলেও তাদের ভূমিকা ছিল নীরব, যা খুবই দুঃখজনক। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কল দেওয়া হয়েছে, কিন্তু তাদেরও কোনো সাড়া নাই। আমরা যারা ২৪-এ আন্দোলন করেছি, আমাদের নিরাপত্তা কোথায়? শাহ আরাফাত কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা আপনারা এসি গাড়িতে পুলিশ প্রোটেকশন নিয়ে ঘোরেন, কিন্তু আমরা যারা জেলা পর্যায়ে আছি, আমাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত না করে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন, সাইবার হামলার অভিযোগ নাকচ নতুন পে স্কেল: বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন লেবাননের ঐতিহাসিক বউফোর্ট দুর্গ দখল করল ইসরাইল নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাজিফা তুষি, জানালেন কারণ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প পে স্কেল: সর্বনিম্ন গ্রেডের মূল বেতন কত? হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন ৩ মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার আজকের মুদ্রার রেট: ৩১ মে ২০২৬ মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না