পরকীয়ার জেরে খুলনায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা – বর্ণমালা টেলিভিশন

পরকীয়ার জেরে খুলনায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ১০:২৩ 149 ভিউ
খুলনার রূপসায় স্ত্রীর পরকীয়ার জেরে আবদার শেখ নামে এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মনি শেখের বিরুদ্ধে। এ সময় ওই নারীকেও কুপিয়ে জখম করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মনি শেখ বাড়ি ফিরে তার স্ত্রীকে আবদার শেখের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। ক্ষোভে তিনি দা দিয়ে আবদারকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। আবদারের মৃত্যু নিশ্চিতের পর লাশটি বস্তায় ভরে বাড়ির পেছনে ফেলে দেন মনি। এ সময় তার স্ত্রীকেও কুপিয়ে জখম করেন। ওই নারীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে মনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহার করা ধারালো দা উদ্ধার করা হয়েছে। মনিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন