ভোল পাল্টে বিএনপি নেতাকর্মীদের আঁতাত করে দুর্নীতির মাস্টারমাইন্ড প্রকৌশলী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫
১১:০৪ পূর্বাহ্ণ
146 ভিউ

আরও খবর

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের

বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের

‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ

‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ

হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম

ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত

রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের

ভোল পাল্টে বিএনপি নেতাকর্মীদের আঁতাত করে দুর্নীতির মাস্টারমাইন্ড প্রকৌশলী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ১১:০৪ 146 ভিউ
জুলাই-গণঅভ্যুত্থানে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের দিন পুকুর সাঁতরে বোরকা পরে পালিয়ে ভারতে চলে যান আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল। এরপর একে একে বের হতে থাকে আখাউড়া পৌর কর্তৃপক্ষের লাগামহীন অনিয়ম-দুর্নীতির চিত্র। অভিযোগ রয়েছে-এসব অপকর্মের ‘মাস্টারমাইন্ড’ পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) ফয়সাল আহমেদ খান। অথচ, পটপরিবর্তনের ৯ মাস পরও বহাল তবিয়তে আছেন এই প্রকৌশলী। জানা গেছে, সম্প্রতি সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড ইজারা দিতে গেলে চাঁদাবাজি বন্ধে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে চালকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেন। তাদের অভিযোগ, সুচতুর প্রকৌশলী ফয়সাল আহমেদের কুবুদ্ধিতে পৌর কর্তৃপক্ষ ৫০ লাখ টাকায় আখাউড়া বাইপাস, পুরোনো থানা ও রাজারদিঘী নামের ৩টি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ইজারা দিয়েছেন। অভিযোগ রয়েছে, প্রকৌশলী ফয়সাল আহমেদ পৌর এলাকার বাসিন্দাদের নতুন ভবন নির্মাণকাজের অনুমোদন ও বাড়ি তৈরির ক্ষেত্রে পৌরসভার ধার্যকৃত ফি ছাড়া অতিরিক্ত টাকা আদায় করছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের বিল আটকে দিয়ে কমিশন গ্রহণসহ ঘুস বাণিজ্যের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়াও পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মিত উন্নয়ন ও সংস্কার কাজের প্রকল্পে মাত্রাতিরিক্ত ব্যয় বৃদ্ধিতে সহায়তা করার মতো গুরুতর অভিযোগও রয়েছে ফয়সালের বিরুদ্ধে। পৌরসভা সূত্রে জানা যায়, আখাউড়া পৌরসভায় ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৯ সালে ১২০ কোটি টাকার একটি প্রকল্প দেয় বিশ্ব ব্যাংক। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক এ প্রকল্পটি বাস্তবায়নে পৌর এলাকায় নতুন পাইপলাইন সম্প্রসারণ ও পানির লাইন স্থাপন কাজ চলমান থাকলেও সংযোগ না দিয়েই পৌর নাগরিকদের কাছ থেকে পানির সংযোগ ফি বাবদ টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেন প্রকৌশলী ফয়সাল। এমনকি প্রকৌশলী ফয়সাল আহমেদের দেওয়া পরিকল্পনামাফিক সাবেক মেয়র কাজল কাউন্সিলরদের মতামত ছাড়াই সব সিদ্ধান্ত নিতেন। এসব বিষয়ে তখন কাউন্সিলরদের ক্ষোভ থাকলেও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন প্রভাবশালী ও সাবেক মেয়র কাজলের ভয়ে কেউ মুখ খোলেনি। আখাউড়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ খানের সময়ে পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজ, সড়কবাতি স্থাপন, ড্রেন, ডিভাইডার ও ফুটপাত নির্মাণসহ যত কাজ হয়েছে; তার সবই নিুমানের এবং কোনোটাই টেকসই হয়নি বলে স্থানীয়রা জানান। জানা গেছে, ২০১০ সালের ২১ ডিসেম্বরে উপসহকারী (সিভিল) প্রকৌশলী হিসাবে ফয়সাল আহমেদ খান আখাউড়া পৌরসভায় যোগদান করেন। এরপর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক মেয়র তাকজিল খলিফা কাজলের ঘনিষ্ঠ হওয়ায় একই কর্মস্থলে প্রায় ১৫ বছরের সময় ধরে চাকরি করেন। এই সময়ে দুর্নীতি আর ঘুস বাণিজ্যের মাধ্যমে হাতিয়েছেন কোটি কোটি টাকা। গড়েছেন বিপুল সম্পদসহ বিলাসবহুল বহুতল ভবন। এখন আবারও ভোল পাল্টে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আঁতাত করে ফের অনিয়ম আর দুর্নীতিতে মজেছেন। এ বিষয়ে আখাউড়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ফয়সাল আহমেদ খান তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা বলে জানান। সম্পদ বিবরণীর হিসাব জানতে চাইলে তিনি সংযোগ কেটে দিয়ে আর ফোন রিসিভ করেননি। বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্বে থাকা ইউএনও জিএম রাশেদুল ইসলাম জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার