আ.লীগের নজিরবিহীন লুটপাট, ঋণের বোঝা ইউনূস সরকারের কাঁধে – বর্ণমালা টেলিভিশন

আ.লীগের নজিরবিহীন লুটপাট, ঋণের বোঝা ইউনূস সরকারের কাঁধে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ১১:০২ 124 ভিউ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে ব্যাংক খাতে ঋণের নামে নজিরবিহীন লুটপাট হয়েছে। লুটের টাকা দেশের বাইরে পাচারের পাশাপাশি আত্মসাৎ করা হয়েছে। ফলে এই টাকা আর ব্যাংকে ফিরে আসছে না। এতে ব্যাংক খাতে তীব্র তারল্য সংকট সৃষ্টি হয়েছে। এ কারণে আমানতের সুদের হার বাড়াতে ব্যাংকগুলো বাধ্য হয়েছে। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করার কারণেও ঋণের সুদের হার বেড়েছে। সুদের হার বাড়া ও তারল্য সংকটের কারণে বেসরকারি খাতে ঋণের জোগান কমেছে। একই সঙ্গে তারল্য সংকটের কারণে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার উপকরণগুলোর সুদের হারও বেড়েছে। ফলে সরকারও এখন চড়া সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছে। বেড়েছে ঋণের খরচ। এতে ব্যাংক লুটের দণ্ড এখন সরকারের কাঁধেও পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, ২০২৩ সালের মাঝামাঝি থেকে ব্যাংক খাতে তারল্য সংকট প্রকট আকার ধারণ করে। ইসলামী ব্যাংকসহ এস আলম গ্রুপের দখল করা ৭টি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সরকারি খাতের জনতা ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংক তারল্য সংকটে পড়লে ঋণের সুদের হার বাড়তে থাকে। এতদিন এর নেতিবাচক প্রভাব বেসরকারি খাতের ঋণ প্রবাহে পড়লেও এখন সরকারি খাতে পড়তে শুরু করেছে। সরকার যেসব উপকরণ বিক্রি করে ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণ করে গত পৌনে দুই বছরে সেসব উপকরণের সুদের হার ৬০ থেকে ৯০ শতাংশ বেড়েছে। কোনো কোনো উপকরণের সুদের হার প্রায় দ্বিগুণ বা শতভাগ বেড়েছে। ব্যাংক খাত থেকে সরকারের ঋণের জন্য তিনটি ট্রেজারি বিল ও পাঁচটি ট্রেজারি বন্ড রয়েছে। এছাড়া শরিয়াভিত্তিতে পরিচালিত আরও কয়েকটি বন্ড রয়েছে। নিয়মিত এগুলো নিলামের মাধ্যমে সরকার ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করে ঋণ নেয়। ব্যাংকে তারল্য সংকট থাকায় এখন অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এসব বিল ও বন্ড কিনতে আগ্রহী নয়। আগে ব্যাংকগুলো দীর্ঘমেয়াদি বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী ছিল। এখন দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী নয়, স্বল্পমেয়াদি বিল বন্ডে বিনিয়োগ করে। তারপরও সরকারের চাহিদা অনুযায়ী নিলামে অংশ নেওয়া অর্থের পরিমাণ কম। যে কারণে সুদের হার বাড়ছে। ৩ মাস মেয়াদি ট্রেজারি বিলের সুদের হার ২০২৩ সালের জুনে ছিল ৬ দশমিক ৮০ শতাংশ। ৬ এপ্রিল পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ২৪ শতাংশে। ৬ মাস মেয়াদি বিলের সুদের হার একই বছরের জুনে ছিল ৭ দশমিক ০৭ শতাংশ। ৬ এপ্রিল পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৪৫ শতাংশে। এক বছর মেয়াদি ট্রেজারি বিলের সুদের হার একই সময়ে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৭৫ শতাংশ। এত চড়া সুদে ওই দিন সরকার ৯ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে। ২ বছর মেয়াদি বন্ডের সুদের হার ২০২৩ সালের জুনে ছিল ৮ দশমিক ০৯ শতাংশ। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ১৮ শতাংশে। ৫ বছর মেয়াদি বন্ডের সুদের হার একই সময়ে ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। ফেব্রুয়ারিতে ছিল ১০ দশমিক ৩৯ শতাংশ। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৫০ শতাংশে। ১০ বছর মেয়াদি বন্ডের সুদের হার ২০২৪ সালের জুনে ছিল ১২ দশমিক ৫৯ শতাংশ। ফেব্রুয়ারিতে তা কমে নেমে ছিল ১০ দশমিক ২৩ শতাংশে। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ০৫ শতাংশে। ১৫ বছর মেয়াদি বন্ডের সুদের হার গত বছরের জুনে ছিল ১২ দশমিক ৭০ শতাংশ। ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়িয়েছিল ১০ দশমিক ৪৯ শতাংশে। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ২৮ শতাংশে। ২০ বছর মেয়াদি বন্ডের সুদের হার একই সময়ে ১২ দশমিক ৭৯ শতাংশ থেকে ফেব্রুয়ারিতে কমে ১১ দশমিক ১৮ শতাংশে নেমেছিল। এখন তা বেড়ে ১২ দশমিক ৫৪ শতাংশ হয়েছে। সূত্র জানায়, তারল্য সংকটের কারণে ব্যাংকগুলো এখন চাহিদা অনুযায়ী সরকারকে ঋণের জোগান দিতে পারছে না। যে কারণে সুদের হার বাড়ছে। ৬ মাস মেয়াদি বাংলাদেশ সরকার ইসলামী ইনভেস্টমেন্ট বন্ডের মুনাফার হার ৯ এপ্রিল বেড়ে দাঁড়িয়েছে সর্বনিম্ন ৯ থেকে সর্বোচ্চ ১২ শতাংশে। ৩ মাস মেয়াদি একই বন্ডের মুনাফার হার সর্বনিম্ন ৮ থেকে সর্বোচ্চ সাড়ে ৯ শতাংশে দাঁড়িয়েছে। এদিনে সরকার ১ হাজার ২২৫ কোটি টাকা নিয়েছে। তারল্য সংকটের কারণে সরকার এখন ব্যাংক থেকে ঋণ নিচ্ছে কম। এর পরিবর্তে সরকার এখন নন-ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিচ্ছে। এ খাত থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৩২ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে। নন-ব্যাংক খাতের ঋণের সুদের হার আরও বেশি। চড়া সুদে ঋণ গ্রহণ করায় খরচ বেড়েছে সরকারের। যে কারণে সুদ খাতে বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে। প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারিতে সরকার ব্যাংক থেকে সাড়ে ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এই ঋণ নিয়ে গত সরকারের আমলে নেওয়া ঋণ পরিশোধ করেছে। তবে ওই সময়ে ছাপানো টাকায় ঋণের স্থিতি ছিল বেশি। ফেব্রুয়ারি পর্যন্ত এর স্থিতি কমে ৯৭ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। আলোচ্য সময়ে সরকার ৫৮ হাজার ৪০০ কোটি টাকার ছাপানো টাকার ঋণ পরিশোধ করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা: এক বছরেই ১৪৫ কোটি ইউরোর বাজার হারাল বাংলাদেশ আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস ৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে ম্যাচ রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের ‘ভাইয়া কার্ড বেচে’ স্লোগান: ২ মাস ধরে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং, বিক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ ন্যায্যমূল্য না পেয়ে বস্তায় বস্তায় পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক, এমপি ব্যস্ত সংসদে ‘তারেক বন্দনায়’ বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’