মার্তিনেজের ভুলের পরও জিতল ভিলা, সেমিফাইনালে পিএসজিই – বর্ণমালা টেলিভিশন

মার্তিনেজের ভুলের পরও জিতল ভিলা, সেমিফাইনালে পিএসজিই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ | ১০:০৮ 120 ভিউ
আগের ম্যাচটায় পিএসজির মাঠে তাকে দুয়ো শুনতে হয়েছিল। আর্জেন্টাইন বিশ্বজয়ী এমিলিয়ানো মার্তিনেজের জন্য ম্যাচটা ছিল প্রতিশোধের। কিন্তু তিনি প্রতিশোধ নেবেন কী, উল্টো ভুল করে পিএসজির পাতেই বল তুলে দিলেন। সেখান থেকে গোল! এরপর আরও এক গোল হজম করে ভিলা আজ ৩-২ গোলে জিতেছে। তবে সামগ্রিক লড়াইয়ে ৫-৪ গোলে এগিয়ে থেকে ফাইনালে চলে গেছে পিএসজি। প্রথম লেগে ৩-১ গোলের জয় নিয়ে ভিলা পার্কে খেলতে আসে পিএসজি। শুরুতেই মনে হচ্ছিল, তারা খুব সহজেই ম্যাচটা শেষ করে দেবে। ম্যাচের ১১ মিনিটে গোল করেন আশরাফ হাকিমি। ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ভুলে সুযোগ পান তিনি। এরপর ২৭ মিনিটে নুনো মেন্ডেস দ্বিতীয় গোলটি করেন। দুই দিক থেকে হওয়া দুইটি দ্রুতগতির কাউন্টার অ্যাটাকেই এল গোল দুটি। তখন ভিলার প্রয়োজন ছিল চারটি গোল। তবে হাল ছেড়ে দেয়নি অ্যাস্টন ভিলা। ৩৪ মিনিটে ইউরি টিলেমানসের একটি শট প্রতিপক্ষের খেলোয়াড়ে লেগে গোল হয়ে যায়। এতে কিছুটা আশার আলো জলে। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত শুরু করে ভিলা। ৫৫ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করেন অধিনায়ক জন ম্যাকগিন। এরপর পরের মিনিটেই মার্কাস র‍্যাশফোর্ডের চমৎকার ড্রিবলিং থেকে বল পেয়ে গোল করেন এজরি কনসা। মাঠ তখন উত্তেজনায় ফেটে পড়ছে। আর একটি গোল পেলেই ভিলা অ্যাগ্রিগেট স্কোরে সমতা ফেরাতে পারত। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। কিন্তু পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা যেন একাই দাঁড়িয়ে যান সামনে। তিনি র‍্যাশফোর্ড, টিলেমানস ও বদলি খেলোয়াড় মার্কো আসেনসিওর শট ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত সেই এক গোলের ব্যবধানেই সেমিফাইনালে উঠে যায় পিএসজি। সেখানে তারা খেলবে রিয়াল মাদ্রিদ অথবা আর্সেনালের বিরুদ্ধে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ, ফিরে এলো বোমাতঙ্ক: এক সপ্তাহে উদ্ধার দুই আইইডিতে সেই পুরনো প্যাটার্ন জাপানের অর্থে নির্মিত, সেই জাপানকে হটিয়ে বন্দর-বোয়িং-জ্বালানি চুক্তির মতো থার্ড টার্মিনালও চায় যুক্তরাষ্ট্র! একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড় প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায় ২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি? দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার শেখ হাসিনার সরকারের পতন পরবর্তী দুই বছরে বাংলাদেশের অর্থনীতির হালচাল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন