কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের – বর্ণমালা টেলিভিশন

কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ | ১০:০৭ 112 ভিউ
১১১ রানের পুঁজি মাত্র। রানবন্যার আইপিএলে এত কম পুঁজি নিয়ে ম্যাচ জয় তো স্বপ্নের মত। কিন্তু সেই স্বপ্নকেই আজ মঙ্গলবার বাস্তবে রূপ দিল পাঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে স্বল্প পুঁজি নিয়েও অবিশ্বাস্য এক জয় তুলে নিলো শ্রেয়াস আইয়ারের দল। ৭৯ রানেই কলকাতার ৫ উইকেট তুলে নিয়েছিল পাঞ্জাব। তখন মনে হয়েছিল, বাকি ২ উইকেট তুলে নিয়ে সহজেই জয় পাবে আইয়ারের দল। কিন্তু ইনিংসের ১৪তম ওভারে দুটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন আন্দ্রে রাসেল। ১৫ তম ওভারে কোনো বল খেলতে পারেনি তিনি। ওই ওভারে উইকেট বিলিয়ে দিয়ে আসেন বৈভব অরোরা। ১৬ তম ওভারে মার্কো জনসেনের এর প্রথম বলেই বোল্ড হন রাসেল। এতে বিজয়উল্লাস শুরু করে পাঞ্জাব। ১৫.১ ওভারে ৯৫ রানে অলআউট হয় কলকাতা। এতে ১৬ রানের জয় পায় পাঞ্জাব। এর আগে মঙ্গলবার মহারাজা যুজব্ন্দ্রে সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫.৩ ওভারে ১১১ রানে অলআউট হয় স্বাগতিক পাঞ্জাব। দলের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ৩০ রান করেন প্রভশিমরন সিং। প্রিয়ানশ আর্য ১২ বলে ২২, শশাঙ্ক সিং ১৭ বলে ১৮, জ্যাভিয়ের বার্টলেট ১১ ও নেহার ওয়াধেরা ১০ রান করেন। বাকিরা দুই অংক স্পর্শ করতে পারেনি। কলকাতার হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৩৭ রান করেন এনক্রিশ রঘুবংশী। ১৭ রান করে নেন অধিনায়ক আজিঙ্কে রাহানে ও রাসেল। বাকিরা ছিলেন এক অঙ্কে বন্দি। বল হাতে কলকাতার হয়ে হর্ষিত রানা ২৫ রানে ৩ উইকেট, সুনিল নারিন ১৪ ও বরুণ চক্রবর্তী ২১ রানে ২টি করে উইকেট নেন। পাঞ্জাবের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করেন যুজবেন্দ্র চাহাল। ১৭ রানে ৩ উইকেট নেন মার্কো জানসেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ, ফিরে এলো বোমাতঙ্ক: এক সপ্তাহে উদ্ধার দুই আইইডিতে সেই পুরনো প্যাটার্ন জাপানের অর্থে নির্মিত, সেই জাপানকে হটিয়ে বন্দর-বোয়িং-জ্বালানি চুক্তির মতো থার্ড টার্মিনালও চায় যুক্তরাষ্ট্র! একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড় প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায় ২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি? দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার শেখ হাসিনার সরকারের পতন পরবর্তী দুই বছরে বাংলাদেশের অর্থনীতির হালচাল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন