প্রধান উপদেষ্টাকে গণমানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন সারজিস – বর্ণমালা টেলিভিশন

প্রধান উপদেষ্টাকে গণমানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন সারজিস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ | ৯:৫৪ 118 ভিউ
তিনটি ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’-এর মধ্যে একটি রংপুর বিভাগে করার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কৃতজ্ঞতা জানান। ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম লিখেন, ‘৩টি চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের মধ্যে ১টি রংপুর বিভাগে করার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি রংপুর বিভাগের গণমানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছি। তিনি আরও লিখেন, এই বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাটুকু পেতে কীভাবে বছরের পর বছর দুর্বিষহ জীবনযাপন করেছে, ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছে; সেগুলো বলার চেষ্টা করেছি। পাশাপাশি জেলাভেদে এই বিভাগের স্বাস্থ্যসেবার অবস্থা এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রয়োজনীয়তা ব্যক্ত করেছি। রংপুর বিভাগকে স্বাস্থ্যসেবার একটি হাব হিসেবে গড়ে তুললে যেভাবে এটি পার্শ্ববর্তী কয়েকটি দেশের সুচিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা হতে পারে সেগুলো তুলে ধরেছি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের