গাজায় আটক ইসরাইলি-আমেরিকান নাগরিক ইডান আলেক্সান্ডারের একটি ভিডিও প্রকাশ – বর্ণমালা টেলিভিশন

গাজায় আটক ইসরাইলি-আমেরিকান নাগরিক ইডান আলেক্সান্ডারের একটি ভিডিও প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ | ১০:২৭ 129 ভিউ
গাজায় প্রায় দেড় বছর ধরে আটক ইসরাইলি-আমেরিকান নাগরিক ইডান আলেক্সান্ডারের একটি ভিডিও শনিবার প্রকাশ করেছে হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন এক হামলার সময় ফিলিস্তিনি যোদ্ধারা তাকে আটক করে। ভিডিওটি যদিও তারিখবিহীন, তবুও এতে একজন ব্যক্তি নিজেকে ইডান আলেক্সান্ডার বলে পরিচয় দেন এবং জানান, তিনি গাজায় ৫৫১ দিন ধরে আটক রয়েছেন। ভিডিওতে তিনি জিজ্ঞেস করেন, ‘আমি এখনও কেন বন্দি?’ পাশাপাশি তিনি মুক্তির জন্য আকুতি জানান। এই সম্পাদিত ভিডিওটি এমন এক সময় প্রকাশ পেল, যখন ইহুদিরা স্বাধীনতা উদ্‌যাপনের সপ্তাহব্যাপী উৎসব ‘পাসওভার’ পালন শুরু করেছে। তবে ইডানের পরিবার এক বিবৃতিতে বলেছে, গাজায় ইডান ও আরও ৫৮ জন বন্দি থাকা অবস্থায় এই উৎসব তাদের জন্য কোনও স্বাধীনতার বার্তা নয়। চলমান যুদ্ধের সময় হামাস এর আগেও একাধিকবার বন্দিদের ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের মুক্তির জন্য অনুরোধ করতে দেখা গেছে। ইসরাইলি কর্মকর্তারা এসব ভিডিওকে ‘প্রচার কৌশল’ হিসেবে বর্ণনা করে আসছেন, যা সরকারকে চাপে ফেলতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। এই যুদ্ধ বর্তমানে ১৮তম মাসে প্রবেশ করেছে। ১৯ জানুয়ারি শুরু হওয়া একটি যুদ্ধবিরতির সময় হামাস ৩৮ জন জিম্মিকে মুক্তি দেয়। তবে মার্চে হামাস যুদ্ধ শেষ না করে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলে, ইসরাইল ফের গাজায় স্থল ও বিমান অভিযানে ফিরে যায়। ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বাকি ৫৯ জন বন্দিকে মুক্ত করা না হবে এবং গাজা পুরোপুরি নিরস্ত্রীকরণ না হবে, ততক্ষণ এই অভিযান চলবে। অন্যদিকে, হামাস বলেছে, তারা কেবল যুদ্ধ শেষের সমঝোতার অংশ হিসেবে জিম্মিদের মুক্তি দেবে এবং অস্ত্র সমর্পণের দাবিও তারা প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসর হামাস ও ইসরাইলের মধ্যে মধ্যস্থতা করছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন যোদ্ধারা গাজার কাছে দক্ষিণ ইসরাইলি এলাকাগুলোতে হামলা চালায়, যেখানে প্রায় ১,২০০ মানুষ নিহত হয় বলে ইসরাইলি কর্তৃপক্ষ জানায়। এর জবাবে ইসরাইল যে প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে, তাতে এখন পর্যন্ত গাজায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হামাস-শাসিত গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। অধিকাংশ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং গাজার বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা