নিউজ ডেক্স
আরও খবর
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯
সাংবাদিকদের ওপর ফের ইসরাইলি হামলা, নিহত ২
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংসতা চলছেই। রোববার ভোরে গাজার খান ইউনিসে নাসির হাসপাতালে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে হামলা চালায় দখলদার বাহিনী। এ হামলায় দুই সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও সাতজন সাংবাদিক আহত হয়েছেন।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, নিহতরা হলেন হেলমি আল-ফাকাওয়ি ও ইউসুফ আল-খাজান্দার। আর আহতরা হলেন আহমদ মানসুর, হাসান এসলাইহ, আহমদ আল-আঘা, মোহাম্মদ ফায়েক, আবদাল্লাহ আল-আত্তার, ইহাব আল-বারদিনি এবং মাহমুদ আওয়াদ।
আল জাজিরা জানায়, খান ইউনিসের নাসের হাসপাতালের কাছাকাছি স্থাপিত সাংবাদিকদের একটি তাঁবুকে লক্ষ্য করে ইসরাইল এই প্রাণঘাতী হামলা চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাংবাদিক হিলমি আল-ফাকাওয়ি, যিনি কুদস নিউজ নেটওয়ার্কের হয়ে কাজ করতেন।
হামলায় গুরুতর দগ্ধ হন আরেক ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, তার শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গেছে। হামলার পর পুড়ে যাওয়া তাঁবুর ভেতরে আহমেদ মনসুরের একটি ছবিও প্রকাশ করেছে তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।