নিউজ ডেক্স
আরও খবর
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!
কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী
হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার
ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন?
“বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভারতীয় গ্রামবাসীর
ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি
সংঘর্ষ এড়াতে টাঙ্গাইলে ঈদের মাঠে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (৩০ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের অফিস আদেশে মাধ্যমে এ তথ্য জানানো হয়।
টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়কে কেন্দ্র করে গ্রামের লোকজনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় এ নির্দেশ জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক।
আদেশে বলা হয়, বড় বাসালিয়া গ্রামের ঈদগাহ মাঠের ৪০০ গজ পরিসীমার মধ্যে সব প্রকার সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পেটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি পরিবহন এবং সর্বসাধারণের বেআইনি অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক জানান, বড় বাসালিয়া ঈদগা মাঠে ঈদের দিন (আজ) ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।