হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ – বর্ণমালা টেলিভিশন

হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ March, ২০২৫ | ১১:১৫ 217 ভিউ
হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। রোববার রাতে সদর উপজেলার টঙ্গিরঘাট এলাকায় হওয়া এ সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গাড়ির সাইট দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত ইজিবাইককে সাইট দেওয়া নিয়ে শনিবার রাতে টঙ্গিরঘাট গ্রামের আফজল আলীর সঙ্গে রামনগর গ্রামের আইয়ুব আলীর ঝগড়া হয়। ওই সময় স্থানীয়রা সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির কথা বলে। রোববার রাতে সালিশি বৈঠকের আগেই দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টা-ব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশত আহত হন। তাদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সদর মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী