হামজা চৌধুরীর প্রভাব টের পাচ্ছে বাফুফে – বর্ণমালা টেলিভিশন

হামজা চৌধুরীর প্রভাব টের পাচ্ছে বাফুফে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ | ১০:২৮ 133 ভিউ
বাংলাদেশের জার্সি গায়ে হামজা চৌধুরীর অভিষেক এখনও হয়নি । তবে অভিষেকটা হয়ে গেলে কি হতে পারে, তার একটা আন্দাজ এখন থেকেই পেয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পাঁচ বছরের জন্য জাতীয় ফুটবল দলের দীর্ঘমেয়াদি স্পন্সর চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরীর আসা তো আছেই, কয়েক মাস আগে নতুন পরিচালনা পর্ষদের শপথ গ্রহণের পর ফুটবলের পালে লেগেছে আশার দমকা বাতাস। এই ইতিবাচক আবহের মধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পেল আরও এক সুখবর। দেশের প্রথম প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) আগামী পাঁচ বছর বাংলাদেশের জাতীয় ফুটবল দলের স্পন্সর হিসেবে থাকবে বলে নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, ‘বর্তমানে স্পন্সরদের মধ্যে ফুটবল নিয়ে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। আমি বলব না যে তারা অত্যন্ত উৎসাহী, তবে যখন আমরা স্পন্সরের কাছে যাই, তখন তারা ইতিবাচক সাড়া দেয়। জাতীয় দলের জার্সি গায়ে হামজা চৌধুরীর অভিষেক এখনও হয়নি। তবে তার আগেই তার প্রভাবটা টের পাচ্ছে বাফুফে। এই ৫ বছরের চুক্তিকে তাই মনে করেন ফাহাদ। তিনি বলেন, ‘আমি মনে করি, হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি অবশ্যই একটি কারণ, পাশাপাশি সামগ্রিকভাবে ফুটবল নিয়ে প্রত্যাশাও এখন অনেক বেশি।’ চুক্তির বিষয়ে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হবে রোববার। ইউসিবির প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন করিম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!