অবিবাহিত হলেও তিনি এখন দুই সন্তানের জননী শ্রীলীলা – বর্ণমালা টেলিভিশন

অবিবাহিত হলেও তিনি এখন দুই সন্তানের জননী শ্রীলীলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১১:৩৯ 130 ভিউ
অল্প সময়ে দক্ষিণী সিনেমায় শক্ত জায়গা করে নিয়েছেন। ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা-২’তে একটি গানে তার নাচ ঝড় তুলেছিল বিনোদন পাড়ায়। চলতি বছরে বলিউডেও অভিষেক হতে যাচ্ছে তার। এতে তার বিপরীতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানকে। ব্যক্তিগত জীবনে অবিবাহিত হলেও তিনি এখন দুই সন্তানের জননী। অনাথ আশ্রমের ২ শিশুকে সযত্নে বড় করে তুলছেন এ অভিনেত্রী। সিনেমা জগতের এ নতুন তারকার নাম শ্রীলীলা। অভিনেত্রীর জন্ম হয়েছিল ২০০১ সালে। মা স্বর্ণলতার সঙ্গে বেঙ্গালুরুতে থাকেন। যিনি একজন বিখ্যাত চিকিৎসক। মায়ের মতোই চিকিৎসক হতে চেয়েছিলেন নায়িকা। তাইতো দ্বাদশ শ্রেণির পর এমবিবিএস পড়া শুরু করেছিলেন। ২০২২ সালে স্নাতক শেষ করেছিলেন। এরপর এই অভিনেত্রী দুই প্রতিবন্ধী শিশুকে দত্তক নিয়েছিলেন এবং ২১ বছর বয়সেই দুই সন্তানের জননী বনে গেছেন। এদিকে শ্রীলীলা খুব শীঘ্রই অনুরাগ বসুর সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করতে চলেছেন। এ সিনেমায় অভিনয় করার সুবাদে কার্তিকের সঙ্গে শ্রীলীলার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে, তবে এই নিয়ে কথা বলেননি কেউই। শ্রীলীলা ‘বাই টু লাভ’ ছবি দিয়ে অভিনেত্রী হিসেবে অভিষেক করেছিলেন। তার সম্পত্তির পরিমাণ ১৫ কোটি টাকা বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, শ্রীলীলা প্রথমে প্রতি ঘণ্টায় ৪ লাখ টাকা চার্জ করতেন, পরে তার পারিশ্রমিক বেড়ে ১.৫ কোটি টাকা হয়েছিল। এরপর তিনি ৩ কোটি টাকা চার্জ করতে শুরু করেছিলেন। আর এখন অভিনেত্রীর পারিশ্রমিক ৪ কোটি টাকা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!