নিউজ ডেক্স
আরও খবর
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি
৫০ হাজার টাকায় লোক ভাড়া করে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার
বিপিসিকে ৪৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু
পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি
মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা
শিবগঞ্জে অসতর্কতায় বাবার সামনে অটো চাপায় মেয়ের মৃত্যু
বগুড়ার শিবগঞ্জে মালয়েশিয়া প্রবাসী আবদুল কাইয়ুম বাবু অটোরিকশা চালু রেখে জমিতে গিয়েছিলেন আলু তুলতে। রিকশায় ছিল ছয় বছরের ছোট মেয়ে সামিয়া ও চার বছরের ছেলে বায়েজিদ। বায়েজিদ খেলার ছলে পিকআপে চাপ দিলে রিকশা রাস্তার পাশে তাল গাছে ধাক্কা দিয়ে উলটে যায়। এতে অটোতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা সামিয়া। আহত বায়েজিদকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, নান্দুরা গ্রামের বাবু মালয়েশিয়া থেকে ৪ থেকে ৫ দিন আগে ছুটিতে বাড়ি এসেছেন। গ্রামের জমি থেকে বিক্রির জন্য আলু তোলা হয়েছে। বাবু ওই আলু বাড়িতে আনতে তার বাবার অটো চেয়ে নেন। সঙ্গে যাওয়ার জন্য জেদ করলে তিনি রিকশায় মেয়ে সামিয়া ও ছেলে বায়েজিদকে নেন। নিজেই অটো চালিয়ে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আলুখেতে যান। সেখানেই দুর্ঘটনাটি ঘটে। চোখের সামনে প্রিয় সন্তানের এমন মৃত্যুতে বাবু শোকে পাগলপ্রায় হয়ে যান। শিশুটির মৃত্যুর খবরে শুধু তাদের পরিবারে নয়; পুরো গ্রামের মানুষের শোকের ছায়া নেমে আসে।
