সিলেটে যুবদল নেতার চাঁদাবাজির প্রতিবাদে হকারদের সড়ক অবরোধ – বর্ণমালা টেলিভিশন

সিলেটে যুবদল নেতার চাঁদাবাজির প্রতিবাদে হকারদের সড়ক অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ | ৭:০১ 316 ভিউ
সিলেটে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ফুটপাতের দুই হকারকে তুলে নেওয়ার অভিযোগে প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করেছেন স্থানীয় হকাররা। শুক্রবার রাত ৮-১০টা পর্যন্ত জিন্দাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হকাররা। পরে দুই হকারকে উদ্ধার করে পুলিশ জিন্দাবাজারে নিয়ে আসলে তাদের ওপরও হামলা করে বিক্ষুব্ধ হকাররা। পরে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন ঘটনাস্থলে এসে অভিযুক্ত মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারের ঘোষণা দিলে অবরোধ তুলে নেয় হকাররা। হকাররা জানান, দীর্ঘদিন ধরে বন্দর থেকে চৌহাট্রা পর্যন্ত ফুটপাতে যে সকল হকার বসে তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধব। কেউ চাঁদা না দিলেই তাকে তুলে নিয়ে নির্যাতন করতেন তিনি। এরই ধারাবাহিকতায় আজও দুইজন হকারকে তুলে নিয়ে যায় জয়দীপ। এর প্রতিবাদেই সকল হকাররা রাত ৮টা থেকে জিন্দাবাজার সড়ক অবরোধ করে এবং তুলে নিয়ে যাওয়া দুই হকারকে উদ্ধার ও যুবদল নেতা জয়দীপ চৌধুরীকে গ্রেফতারের আল্টিমেটাম দেয়। এদিকে জিন্দাবাজার মোড়ে অবরোধের কারণে প্রায় ২ ঘণ্টা আটকা পড়ে এই পথে যাতায়াতকারী যানবাহনের যাত্রীরা। এক পর্যায়ে রাত ১০টার দিকে পুলিশ অপহৃত দুই হকারকে উদ্ধার করে আন্দোলনকারীদের হাতে তুলে দেন। এ সময় পুলিশের ওপরও ক্ষিপ্ত হতে দেখা যায় হকারদের। পুলিশ সদস্যরা চলে যেতে চাইলে তাদের ধাওয়া করতে দেখা যায় তাদের। দুই এক পুলিশের গায়ে হাত তুলার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। পরে ঘটনাস্থলে আসেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদল নেতা জয়দীপ চৌধুরী মাধবকে বহিষ্কারের আশ্বাস দিলে আন্দোলনরত হকাররা অবরোধ ছেড়ে দেন। এ বিষয়ে জয়দীপ চৌধুরীর মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব?