কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত – বর্ণমালা টেলিভিশন

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:০১ 148 ভিউ
কেরানীগঞ্জের আগানগর এলাকায় ছুরিকাঘাতে সীমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তাঁর মৃত্যু নিয়ে স্বজন ও পুলিশের ভিন্ন ভাষ্য পাওয়া গেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম দাবি করেন, অনৈতিক সম্পর্কের জেরে ওই নারীকে হত্যা করা হয়। এ ঘটনায় ইমাম হোসেন নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার ইমামের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারীর সঙ্গে ইমামের বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মাঝে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এর এক পর্যায়ে গতকাল সীমা কেরানীগঞ্জের আমবাগিচা বউবাজার এলাকায় নাজিম উদ্দিনের বাসায় যান। সেখানেই ভাড়া থাকতেন তিনি। সন্ধ্যা ৬টার দিকে সীমাকে ছুরিকাঘাত করে ইমাম। ছুরিকাঘাত করে পালানোর সময় আশপাশের লোকজন ইমামকে আটক করে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাকে হেফাজতে নেয় পুলিশ। সীমার স্বামী আক্তার হোসেন বলেন, সন্ধ্যার দিকে মেয়েকে কোচিং থেকে নিয়ে ফেরার পথে ছিনতাইকারীরা আমার স্ত্রীকে কুপিয়ে টাকা ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। পরে আমি খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই। তার মাথায়, হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সীমার বাড়ি মাদারীপুর জেলার সদর থানার বড়কান্দি এলাকায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি