চুরি করতে দেখে ফেলায় তাছলিমা বেগম রোজিকে কুপিয়ে হত্যা – বর্ণমালা টেলিভিশন

চুরি করতে দেখে ফেলায় তাছলিমা বেগম রোজিকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৩৮ 159 ভিউ
নোয়াখালী সদর উপজেলায় ঘরে ঢুকে বিএনপি নেতা জিয়াউল হক ইনুর মা তাছলিমা বেগম রোজিকে (৬০) কুপিয়ে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মূলত চুরি করতে দেখে ফেলায় তাছলিমা বেগম রোজিকে কুপিয়ে হত্যা করা বলে স্বীকারোক্তি দেন আটক ওবায়দুল হক তারেক (৩৮) নামে এক যুবক। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। জানা যায়, ওবায়দুল হক তারেক সদর বিনোদপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আব্দুল হকের ছেলে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে। জিয়াউল হক ইনু নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ঘটনাটি সম্পূর্ণ ক্লু-লেস ছিল। আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি এবং ৩০ মিনিটের মধ্যে সন্দেহভাজন হিসেবে তারেককে আটক করেছি। তারেক আমাদের কাছে স্বীকার করতে চায়নি। অনেক জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করেছে। মূলত, সে চুরি করতে ঘরে ঢুকেছে। এ সময় বৃদ্ধা তাছলিমা বেগম রোজি তারেককে দেখে ফেলে। যদি তারেকের পরিচয় জানাজানি হয়ে যায় সেই কারণে তারেক হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করে। তিনি আরও বলেন, নিহতের ভাই আহসান উল্লাহ জসিম একজনকে আসামি করে মামলা করেছেন। আমরা সে মামলায় তারেককে আদালতে সোপর্দ করেছি। তারেক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবে বলে আমাদের জানিয়েছেন। 

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব?