ম্যাটসসহ নিম্নমানের সব মেডিকেল কলেজ বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ পালন – বর্ণমালা টেলিভিশন

ম্যাটসসহ নিম্নমানের সব মেডিকেল কলেজ বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ পালন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ February, ২০২৫ | ১০:৩৮ 237 ভিউ
ম্যাটসসহ নিম্নমানের সব মেডিকেল কলেজ বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে সোমবার ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল ও ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েন মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীরা। ময়মনসিংহে ম্যাটসসহ নিম্নমানের সব মেডিকেল কলেজ বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। পরে তারা হাসপাতাল পরিচালক বরাবর শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। এতে সুমনা সিফাত, নাওরিন সুলতানা, আল রাজি ও হারুন অর রশিদ প্রমুখ। রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা। ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, দাবি আদায় না হলে তারা ওয়ার্ডে ফিরবেন না। সিলেটে দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে রোববার থেকে কর্মবিরতি পালন করেছেন তারা। ফলে রোগীদের সেবায় ব্যাঘাত ঘটছে। পরে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে সোমবারও ক্লাস বর্জন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শিক্ষার্থীরা। চমেক অধ্যক্ষ ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে মেডিকেল শিক্ষার্থীরাও যোগ দিয়েছে। গত দুই দিন ধরে ক্লাসে আসছে না তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের