ছাত্র রাজনীতি বন্ধসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি জমা – বর্ণমালা টেলিভিশন

ছাত্র রাজনীতি বন্ধসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি জমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৯ 135 ভিউ
ছাত্র রাজনীতি বন্ধসহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে তারা এই স্মারকলিপি জমা দেন। এদিন বিকেল ৩টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়। পরে তারা কাকরাইল মসজিদের গেটের কাছে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটকে দেয়। একপর্যায়ে সেখানেই প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ শিক্ষার্থীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। এরপর শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেন কুয়েট শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পর্কে সরকার পজিটিভ। দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কিছুদিন সময় চাওয়া হয়েছে। এর প্রেক্ষিতে সরকারকে সময় দেওয়া হচ্ছে। তবে দাবি না মানা হলে কুয়েটের ৫ হাজার শিক্ষার্থী কঠোর আন্দোলনে নামবে। এর আগে রোববার সকালে ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় আসেন কুয়েটের ৮০ জন শিক্ষার্থী। তারা দুপুর ২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন। সেখানে অবস্থানকালে ঢাকায় অবস্থানরত কুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন। এ সময় শহীদ মিনারে ব্যাপক পুলিশ প্রটোকল ও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান লক্ষ্য করা যায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লাল গালিচায় সংবর্ধনার পর খামার থেকে বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম্প’ খুতবা শেষে আরাফার ময়দানে নামাজ আদায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত ৬ বিভাগে ভারি বৃষ্টির আভাস বৃষ্টিতে ঈদযাত্রা ও গরুর হাটে ভোগান্তি এটিএম বুথে টাকার সংকট লেনদেন ব্যাহত হাসপাতালে নেতানিয়াহু রাজধানীতে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়? দৌলতপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ বন্দরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার কানে ঐশ্বরিয়াকে নিয়ে বাজে মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা ঈদের ছুটিজুড়ে বৃষ্টি, কমবে তাপমাত্রা ৫ ট্রেনের বিলম্ব, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড় ঈদের লম্বা ছুটিতে মহাখালী বাসটার্মিনালে ঘরমুখো মানুষের ঢল কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার ভুয়া ট্রাফিক জরিমানা নিয়ে বিআরটিএ-ডিএমপির সতর্কবার্তা ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল যুক্তরাজ্যে একসঙ্গে মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত মা ও ছেলে পর্তুগালে ৩০ হাজার ফুট উঁচুতে পাইলটের ‘হার্ট অ্যাটাক’, অতঃপর… ১০ দিনে চার বার পেট্রল ও ডিজেলের দাম বাড়ায় দিশেহারা মানুষ