পাসপোর্ট পেতে এখন থেকে আর বাধ্যতামূলক পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না : পরিপত্র জারি – বর্ণমালা টেলিভিশন

পাসপোর্ট পেতে এখন থেকে আর বাধ্যতামূলক পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না : পরিপত্র জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৩৭ 141 ভিউ
পাসপোর্ট পেতে এখন থেকে আর বাধ্যতামূলক পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না। শুধু জাতীয় পরিচয়পত্র থাকলেই অতি সহজে মিলবে পাসপোর্ট। পাসপোর্ট সেবায় পুলিশ ভেরিফিকেশন তুলে দিতে অন্তর্বর্তী সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জনভোগান্তি লাঘবে পাসপোর্ট সেবা আরও সহজ করতে ঘোষিত পরিপত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন নতুন আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নাগরিকের জাতীয় পরিচয়পত্র অনলাইনে যাচাইয়ের পর পাসপোর্ট দেওয়া হবে। তবে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে তাদের জন্মনিবন্ধন সনদ অনলাইনে যাচাই করা হবে। এছাড়া পাসপোর্ট নবায়ন বা রি-ইস্যুর ক্ষেত্রে আবেদনকারীর মৌলিক তথ্যের কোনো পরিবর্তন প্রয়োজন হলে সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের তথ্যকে ভিত্তি হিসাবে ধরা হবে। প্রসঙ্গত এতদিন পাসপোর্ট পেতে গণহারে পুলিশ ভেরিফিকেশনের মুখোমুখি হতে হতো। এতে অহেতুক বিড়ম্বনার শিকার হচ্ছিলেন পাসপোর্ট প্রত্যাশীরা। এছাড়া ভেরিফিকেশনের নামে সময়ক্ষেপণ, নানা ধরনের তথ্য এবং ডকুমেন্ট চাওয়া ছাড়াও পুলিশের বিরুদ্ধে ঘুস বাণিজ্যের ভুরি ভুরি অভিযোগ ছিল। ভেরিফিকেশন তুলে দেওয়ায় ভোগান্তির মাত্রা দৃশ্যমানভাবে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি