২৩ ফেব্রুয়ারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
৬:১২ পূর্বাহ্ণ
146 ভিউ

২৩ ফেব্রুয়ারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:১২ 146 ভিউ
মাসখানেক ধরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা ব্যক্তিদের পদত্যাগের বিষয়টি আলোচনায় রয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে এই আলোচনায় আরও গতি আসে। নতুন ছাত্র রাজনৈতিক দলের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম—এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রায় কোনো দ্বিমত নেই। তবে দল ঘোষণার আগে বা পরপরই তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে। সূত্র বলছে, আগামী ২৩ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম তার পদত্যাগপত্র জমা দিতে পারেন। একই দিনে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হতে পারে। অন্যদিকে, আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলম আপাতত উপদেষ্টা পদে বহাল থাকবেন। নতুন দলের নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত তাদের কোনো পদ দেওয়া হচ্ছে না। তারা পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন পূর্ববর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী আগেই জানিয়েছিলেন, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের ঘোষণা আসবে। প্রথমে দলের নাম এবং আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। ঈদের পরে কাউন্সিলের মাধ্যমে দলের পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ করা হবে। ইতোমধ্যেই পাঁচ লাখ মানুষের মতামত গ্রহণের কাজ শুরু হয়েছে। দলটির সদস্য সচিব হিসেবে কার নাম ঘোষণা হবে তা নিয়ে এখনও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সম্ভাব্য নামগুলোর মধ্যে আছেন আক্তার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম এবং আলী আহসান জুনায়েদ। এছাড়া গুরুত্বপূর্ণ পদে থাকার সম্ভাবনা রয়েছে হাসনাত আব্দুল্লাহ, মনিরা শারমিন, মাহবুব আলম, এবং অনিক রায়ের। সূত্রের আরও তথ্য অনুযায়ী, ২১ ফেব্রুয়ারির আগে বা পরেই নতুন দলের নাম ও আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। এর পর নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে সরে এসে নতুন দলের নেতৃত্বে যুক্ত হবেন। ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা এবং প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। নতুন দলের মাধ্যমে ছাত্র রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য