যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক ইলন মাস্ক! – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক ইলন মাস্ক!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ January, ২০২৫ | ৭:২৯ 201 ভিউ
পৃথিবীতে যারা প্রথাগত নিয়মের বাইরে বা আলাদাভাবে চিন্তা করেছেন তাদের অনেক সময় পাগল বা বিপদজনক হিসেবে অভিহিত করা হয়েছে। এই তকমা থেকে মুক্তি পাননি বর্তমান আধুনিক বিশ্বের অন্যতম রচয়িতা আলবার্ট আইনস্টাইনও। এবার সেই একইভাবে পাগল বা বিপদজনক হিসেবে চিহ্নিত হয়েছেন ভবিষ্যৎ যুগের প্রবর্তক ইলন মাস্ক। তবে প্রশ্ন হলো কেন ইলন মাস্ককে নিয়ে এ ধরনের সমালোচনা? টেসলা ও স্পেস এক্স এর সিইও ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ হিসেবে আখ্যা দিয়ে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে নেতিবাচক মতামত ব্যক্ত করেছেন তারই জীবনীকার সেথ এব্রামসন। তিনি সতর্ক করে বলেছেন, মাস্ক গুরুতর অসুস্থ এবং তার কার্যকালাপ যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য বিপদজনক হতে পারে। সেথ এব্রামসন, যিনি গত দুই বছর ধরে মাস্কের আচরণ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে বলেছেন, মাস্ক নিজেই মানসিকভাবে অসুস্থ। অতিরিক্ত মাদক সেবন এবং চাপের মধ্যে থাকার কথাও স্বীকার করেছেন তিনি। এ কারণে এটা ভাবাই যুক্তিযুক্ত যে, তিনি গভীরভাবে অসুস্থ তিনি। এই বিষয়টি এক্স নামক সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্মে পোস্ট করে আরো বলেন, আমেরিকাকে ইলন মাস্কের হাত থেকে রক্ষা করুন। এব্রামসন আরো উল্লেখ করেছেন, ইলন মাস্ক মহাকাশ, গবেষণা, যানবাহন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প নিয়ন্ত্রণ করেন। তিনি সতর্ক করে বলেছেন, মাস্কের এসব শিল্পে নিয়ন্ত্রণ ও সরকারের সঙ্গে তার সম্পর্ক জাতির স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তিনি বলেন, মাস্কের প্রভাব ও ক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে তার পাগলামি ও সহিংসতার উস্কানি সভ্যতার জন্য বিপদজনক হতে পারে। এব্রামসন এ বিষয়ের সঙ্গে যুক্ত বর্তমান প্রশাসনকে মাস্কের সঙ্গে সরকারি চুক্তি বাতিল এবং সরকারি দায়িত্বে তার নিয়োগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আর মাত্র ১৪ দিন তারপর বর্তমান প্রশাসন এই পদক্ষেপ নিতে পারবেন। আমেরিকাকে ইলন মাস্কের হাত থেকে রক্ষা করুন। এদিকে সেথ এব্রামসনের এই সতর্কতা এক্স ব্যবহারকারীদের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। কিছু ব্যবহারকারী এব্রামসনের উদ্বেগের পক্ষে মত প্রকাশ করেছেন এবং মাস্কের অস্থির আচরণকে সমালোচনা করেছেন। অন্যদিকে কয়েকজন মাস্কের দৃষ্টিভঙ্গির পক্ষে কথা বলেছেন। এক এক্স ব্যবহারকারী মাস্ককে চিন্তাশীল মাদকাসক্ত খলনায়ক হিসেবেও অভিহিত করেছেন। আবার একজন ধারণা করেছেন যে, মাস্ক নিজেকে পশ্চিমা সংস্কৃতির রক্ষক হিসেবে দেখছেন। মাস্কের মানসিক স্বাস্থ্য নিয়ে বিতর্ক নতুন নয়। গত বছর সান ফ্রান্সিস্কোতে এক অনুষ্ঠানে প্রকাশ্যে তিরস্কৃত হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ার খবর প্রকাশিত হয়েছিল। ওই সময় মাস্ক ৪৪ বিলিয়ন ডলার খরচ করে টুইটার অধিগ্রহণ করেছিলেন যা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি হয়েছিল। এখন সবার নজর রয়েছে ইলন মাস্ক ও তার চিন্তাধারার উপর। তবে শংকা বাড়ছে তার মানসিক অবস্থা নিয়ে। প্রশ্ন উঠছে ভবিষ্যতে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে। তবে কি ঘটবে তা সময়ই বলে দেবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ