৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ এপ্রিল, ২০২৫
৮:৪৪ পূর্বাহ্ণ
346 ভিউ

৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ | ৮:৪৪ 346 ভিউ
পটুয়াখালীর বাউফলে এক বৃদ্ধের বিরুদ্ধে ৯ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সালাম খন্দকারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) বাউফল থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বাবা। অভিযোগ পাওয়ার পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত সালাম খন্দকার উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা-তাঁতেরকাঠী গ্রামের মরহুম ধলু খন্দকারের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকালে শিশুটির পরিবারের লোকজন পাশের বাড়িতে ঘুরতে যায়। তখন শিশুটি নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল। সেখান থেকে প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের নির্মানাধীন একটি ভবনে নিয়ে ধর্ষণ করেন সালাম খন্দকার। এ সময় ভুক্তভোগী শিশুটির ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে গিয়ে তাদের উভয়কে বিবস্ত্র অবস্থায় দেখতে পান প্রতিবেশী হাসান মাতুব্বর। পরে ভুক্তভোগী শিশুটি তার মায়ের সঙ্গে কান্নাকাটি করে ঘটনা খুলে বলে। এরপরে শিশুটির বাবা বাউফল থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরে সালাম খন্দকারকে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার আদালতে প্রেরণ করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা