৭২ বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত – বর্ণমালা টেলিভিশন

৭২ বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ | ৬:৫০ 96 ভিউ
সংগীতশিল্পী হিসেবে পরিচিত হলেও অঞ্জন দত্তের সৃজনশীল জগৎ বহুমাত্রিক। গান লেখা, সুর করা ও গাওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন সিনেমার সঙ্গে যুক্ত। অভিনয় করেছেন বহু খ্যাতিমান পরিচালকের ছবিতে, আবার নিজেও পরিচালনা করেছেন চলচ্চিত্র। নিয়মিত লেখালেখির মধ্য দিয়ে নিজের জীবন ও সময়কে ধরার চেষ্টাও করেছেন বারবার। এতদিন তার জীবনের নানা গল্প টুকরোভাবে উঠে এসেছে কখনও তাঁর লেখায়, কখনও অন্যদের কলমে। এবার সেই স্মৃতিগুলো আরও গুছিয়ে, নিজের ভাষায় তুলে ধরতেই আত্মজীবনী লিখেছেন তিনি। আগামীকাল অঞ্জন দত্তের জন্মদিন। এদিন তিনি ৭২ বছর পূর্ণ করে ৭৩ বছরে পা দেবেন। গত ১৫ জানুয়ারি দে’জ প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে তার লেখা বই ‘অঞ্জন নিয়ে’। এ উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে আয়োজন করা হয় ‘বাহাত্তুরে অঞ্জন’ শীর্ষক অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। তাঁর হাতেই বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়। বই প্রসঙ্গে অঞ্জন দত্ত বলেন, ‘এই বয়সে আত্মজীবনী লেখাকে তিনি সবচেয়ে উপযুক্ত মনে করেছেন।’ তার মতে, পরে হয়তো অতিরিক্ত আবেগ কাজ করতে পারে বা নিজের রসবোধ নষ্ট হয়ে যেতে পারে। তাই এখনই সত্যিটা লেখার সিদ্ধান্ত নিয়েছেন। বইয়ে উঠে এসেছে তার ব্যক্তিগত জীবন, শিল্পী হয়ে ওঠার পথ, কাজের অভিজ্ঞতা এবং মৃণাল সেন ও সত্যজিৎ রায়ের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে তার সম্পর্কের নানা স্মৃতি। পাশাপাশি রয়েছে বিদেশে কাজ করার অভিজ্ঞতা ও কম জানা কিছু অধ্যায়। অঞ্জনের বিশ্বাস, এই বইয়ের মধ্য দিয়ে পাঠকেরা তাকে আরও গভীরভাবে, নতুন দৃষ্টিতে চিনতে পারবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?