৪০০ বছরের পুরনো গল্প, ঈদে মুক্তির দৌড়ে ‘রঙবাজার’ – বর্ণমালা টেলিভিশন

৪০০ বছরের পুরনো গল্প, ঈদে মুক্তির দৌড়ে ‘রঙবাজার’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫ | ৬:১১ 119 ভিউ
মুক্তির অপেক্ষায় থাকা নির্মাতা রাশিদ পলাশের আলোচিত সিনেমা ‘রঙবাজার’ এবার মুক্তির পথে এক ধাপ এগিয়ে গেল। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম ঝলকের পোস্টার। এর পরপরই ট্রেইলার প্রকাশের মধ্য দিয়ে মুক্তির চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা। পরিচালক রাশিদ পলাশ জানান, সিনেমাটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। তবে বিষয়বস্তুর স্পর্শকাতরতা বিবেচনায় তারা খুব সতর্কতার সঙ্গে এগোচ্ছেন। তিনি বলেন, ‘‘‘রঙবাজার’-এর গল্প কিছুটা ভিন্ন এবং বাস্তবতার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তাই আমরা ধীরে ধীরে এগোচ্ছি। শিগগিরই ট্রেইলার প্রকাশ করব। দেশের বর্তমান পরিস্থিতিতে এই গল্প নিয়ে কিছুটা ঝুঁকি তো আছেই। ট্রেইলার প্রকাশের পর পরিস্থিতি বিবেচনা করে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা রোজার ঈদকে কেন্দ্র করেই মুক্তির প্রস্তুতি নিচ্ছি।” প্রায় দুই বছর আগে একটি যৌনপল্লী উচ্ছেদের বাস্তব ঘটনা অবলম্বনে ‘রঙবাজার’ নির্মাণ শুরু করেন রাশিদ পলাশ। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। এর আগে সেন্সর বোর্ডে সিনেমাটি নিয়ে জটিলতার আশঙ্কার কথাও জানিয়েছিলেন নির্মাতা। সে সময় পলাশ বলেছিলেন, ‘নারায়ণগঞ্জের টানবাজার।এক সময়ের ৪০০ বছরের পুরনো যৌনপল্লী—উচ্ছেদের পরিকল্পনা এবং উচ্ছেদ-পরবর্তী যে সামাজিক বাস্তবতা তৈরি হয়েছিল, সেটাই আমাদের সিনেমার মূল বিষয়। গল্পে রাজনৈতিক প্রেক্ষাপটসহ বেশ কিছু স্পর্শকাতর জায়গা রয়েছে।’ নির্মাতার ভাষায়, নারায়ণগঞ্জকে ‘পাপমুক্ত’ করার নামে টানবাজার ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু সেই পাপমুক্ত করতে গিয়ে যে পুরো পাপ সমাজে ছড়িয়ে দেওয়া হলো এবং এর পেছনে যে অজানা রহস্য ছিল—সেই গল্পটাই আমরা সিনেমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ‘রঙবাজার’-এ অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, জান্নাতুল পিয়া, নাজনীন হাসান চুমকি, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ একঝাঁক পরিচিত মুখ। প্রকাশ পাওয়া পোস্টারে জান্নাতুল পিয়া ও তানজিকা আমিনকে দেখা গেছে। সিনেমাটির শুটিং হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায়। লাইভ টেকনোলজি প্রযোজিত এই সিনেমায় থাকছে তিনটি গান। সংগীত আয়োজন করেছেন জাহিদ নীরব। সব মিলিয়ে বাস্তব ঘটনা ও সাহসী গল্প বলার প্রতিশ্রুতি নিয়ে ঈদের প্রেক্ষাগৃহে আসার অপেক্ষায় রয়েছে ‘রঙবাজার’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার