হিনাকে কটাক্ষ করে প্রবল মানসিক চাপে রোজলিন – বর্ণমালা টেলিভিশন

হিনাকে কটাক্ষ করে প্রবল মানসিক চাপে রোজলিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ February, ২০২৫ | ৪:৫২ 168 ভিউ
বলিউড অভিনেত্রী হিনা খানের ক্যানসার নিয়ে মন্তব্য করার পর থেকেই বিপাকে অভিনেত্রী-মডেল রোজলিন খান। স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা। লড়াইয়ের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন সামাজিক মাধ্যমে। কিন্তু সে সবই নাকি মিথ্যা। প্রচারের আলোয় থাকার জন্য নাকি ক্যানসারের ভান করছেন হিনা—এমন বিস্ফোরক মন্তব্য করেছিলেন মডেল ও অভিনেত্রী রোজলিন। তার কারণ তিনি নিজেও ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। হিনা খান সম্পর্কে এ মন্তব্য করার পর থেকেই বিপাকে রোজলিন। এমনকি মানসিক চাপে নাকি আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলেন তিনি। হিনাকে নিয়ে মন্তব্য করার পর থেকেই একের পর এক খুনের হুমকিও পাচ্ছেন রোজলিন। কটাক্ষ ধেয়ে আসছে সামাজিক মাধ্যমেও। এরপর থেকেই মানসিক চাপে অভিনেত্রী। রোজলিনের হয়ে তারই এক ঘনিষ্ঠ একটি পোস্টের মাধ্যমে ঘটনাটি তুলে ধরেন। মঙ্গলবার রাতে নাকি ভেঙে পড়েছিলেন অভিনেত্রী, পোস্টে এমনই উল্লেখ রয়েছে। আত্মহত্যার পথ থেকে তাকে সরিয়ে আনা হয়েছে। সেই ঘনিষ্ঠ পোস্টের শেষে লিখেছেন—'রোজলিন, দয়া করে শক্ত থাকো'। এই পোস্ট নিজেও শেয়ার করে নিয়েছেন রোজলিন। পরে নিজে একটি বিবৃতি দিয়েছেন অভিনেত্রী। সেখানে রোজলিন লিখেছেন— গতরাতে একজন আমাকে মানসিকভাবে হেনস্তা করেছে। আমার নিজেরই বহু সমস্যা রয়েছে। প্রায়ই ভেঙে পড়ি। এ ধরনের মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তিনি আরও লিখেছেন— এত ট্রোল করা হচ্ছে আমাকে। আমাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আমার নম্বর সব জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। দয়া করে এবার আপনারা থামুন। সব সীমা ছাড়িয়ে যাচ্ছে এবার। গত বছর নিজেই অভিনেত্রী হিনা খান ঘোষণা করেছিলেন— তিনি স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। তার পর থেকে ক্যানসারের সঙ্গে তার লড়াইয়ের বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন অভিনেত্রী। এই দেখে রোজলিন দাবি করেছিলেন— ক্যানসারের মতো অসুখের প্রভাব সাংঘাতিক। হিনা এই অসুখ নিয়ে অসততা করছেন। রোজলিন এমনকি দাবি করেন— হিনা নাকি তার চিকিৎসককে ঘুষ দিয়ে বিষয়গুলো আড়াল করছেন। এসব দাবি করার পরেই বিপাকে রোজলিন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস