হাতিরঝিলে ‘কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলি’, আহত ২ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫
৮:৫২ পূর্বাহ্ণ
191 ভিউ

হাতিরঝিলে ‘কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলি’, আহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৫২ 191 ভিউ
রাজধানীর হাতিরঝিল এলাকায় ‘কিশোর গ্যাংয়ের’ দুই পক্ষের গোলাগুলিতে দুজন আহত হয়েছে। তাদের গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরআগে, রাত ৯টার দিকে হাতিরঝিল থানার উলন পুরাবাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনের মধ্যে একজনের নাম জিলানী (৫৫)। অপরজন শুভ (১৭)। হাতিরঝিল থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা ‘উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।’ তিনি জানান, গুলিবিদ্ধ দুজন পথচারী ছিলেন বলে জানা গেছে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। গুলিবিদ্ধ জিলানীর ছেলে সাইফুল হাসপাতালে বলেন, ‘আমার বাবা উলন পুরাবাড়ি এলাকায় কলা বিক্রি করে। রাত ৯টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা গুলি ছুড়লে আমার বাবা গুলিবিদ্ধ হয়। পাশে থাকা শুভ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আমার বাবা ও শুভকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।’ কে বা কারা গুলি চালিয়েছে তা জানাতে পারেননি শুভ। তিনি জানান, তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার কমলপুর এলাকায়। আর শুভর বাড়ি শরীয়তপুর জেলার ডামুডা থানার কাচিকাটা এলাকায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, উলন এলাকা থেকে এক বৃদ্ধ ও এক কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগে তারা চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন