হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৪ – বর্ণমালা টেলিভিশন

হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫ | ৭:৩৯ 66 ভিউ
হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে বড় ধরনের আগুনের ঘটনায় ঘটেছে। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তা পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। খবর রয়টার্সের। বিকেল ৫টার দিকে সাতজনকে চিকিৎসার জন্য দুটি হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়। দুজনের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। অপর একজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন দমকল কর্মী বলে নগরীটির দমকল বিভাগ বিবিসিকে জানিয়েছে। চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী, আগুনের তীব্রতা দ্রুত ওয়াং ফুক কোর্টের কয়েকটি উঁচু টাওয়ারে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল। জানা গেছে, ক্ষতিগ্রস্ত ভবনটির বাইরের অংশে সংস্কার কাজের জন্য বাঁশের মাচা (স্ক্যাফোল্ডিং) লাগানো ছিল। দমকল বিভাগ জানিয়েছে, ভবনগুলোর ভেতর বেশ কয়েকজন আটকা পড়ে আছেন। তবে ঠিক কতোজন আটকা পড়ে আছেন তা তাদের জানা নেই। আগুন ও ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট এক সতর্কবার্তায় স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার এবং দরজা-জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থানের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে দুর্ঘটনাকবলিত এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ওয়াং ফুক কোর্ট আটটি ব্লকের সমন্বয়ে গঠিত বিশাল একটি আবাসিক এলাকা, যেখানে প্রায় ২ হাজার ফ্ল্যাট বা ইউনিট রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা