স্কুলের সিম কার্ড বাড়িতে ব্যবহার ফেরত চাওয়ায় প্রধান শিক্ষকের মাথা ফাটালেন নারী সহকর্মী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ জানুয়ারি, ২০২৫
১২:৩৭ অপরাহ্ণ
191 ভিউ

স্কুলের সিম কার্ড বাড়িতে ব্যবহার ফেরত চাওয়ায় প্রধান শিক্ষকের মাথা ফাটালেন নারী সহকর্মী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ | ১২:৩৭ 191 ভিউ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাপ্তরিক কাজের জন্য বরাদ্দ ইন্টারনেট সিম কার্ড কাউকে না বলে বাড়িতে নিয়ে ব্যবহারর করছিলেন সহকারী শিক্ষক রোকেয়া খাতুন। জানতে পেরে সিম কার্ডটি ফেরত চাওয়ায় প্রধান শিক্ষক মনোয়ার হোসেনের মাথা ফাটিয়েছেন তিনি। রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা টি ঘটে। আহত শিক্ষক মনোয়ার হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে দাপ্তরিক কাজের জন্য রাউটার ও ইন্টারনেট সিম কার্ড দেওয়া হয়। সরকারিভাবেই প্রতিমাসে সিম রিচার্জ করা হয়। গত ১১ ডিসেম্বর হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়াজ মাহফিল ছিল। সেসময় রাতে মাহফিল শুনতে গিয়ে অফিস কক্ষে ঢোকেন প্রধান শিক্ষক মনোয়ার হোসেন। দেখেন ইন্টারনেটের রাউটারে লাল বাতি জ্বলছে। পরদিন গিয়ে একই অবস্থা দেখে রাউটারের কাছে গিয়ে দেখেন সিম কার্ড খোলা। একপর্যায়ে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক রোকেয়া খাতুনকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, সিম কার্ড খুলে এনেছি। এরপর একাধিকবার ফেরত চাওয়া হলেও সিম কার্ডটি ফেরত দেননি রোকেয়া খাতুন। রোববার সকালে বিদ্যালয়ে সব শিক্ষকের উপস্থিতিতে কেন সিম কার্ড ফেরত দেওয়া হলো না এবং সরকারি জিনিস কাউকে না জানিয়ে বাড়িতে নিয়ে গেছেন, তা রোকেয়া খাতুনের কাছে জানতে চান প্রধান শিক্ষক মনোয়ার হোসেন। এসময় ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের টেবিলে থাকা কাঠের কলমদানি দিয়ে তার মাথায় আঘাত করেন রোকেয়া খাতুন। এতে মাথার সামনের অংশ কেটে যায়। পরে পাশে থাকা একটি রড দিয়েও তাকে পুনরায় আঘাত করতে গেলে অন্য শিক্ষকরা থামিয়ে দেন। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ও অভিযুক্ত শিক্ষককে শাস্তির দাবিতে স্কুলে অবস্থান নেন। পরে শিক্ষা কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে আহত শিক্ষককে সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে প্রধান শিক্ষককে হাসপাতালের সার্জারি বিভাগের ৩ নম্বর কক্ষে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারহানা শারমিন জানান, শিক্ষক মনোয়ার হোসেনের মাথার ওপরের অংশে গভীর হয়ে কেটেছে। এক্স-রে করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে ভেতরে ও হাড়ে কী ধরনের ক্ষত হয়েছে। এ বিষয়ে আহত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন বলেন, ‌“বারবার দাপ্তরিক কাজের জন্য সিম কার্ড ফেরত চেয়েছি। কিন্তু সময়ক্ষেপণ করলেও ফেরত দেননি রোকেয়া খাতুন। কেন সিম বাড়ি নিয়ে গেলেন তা জানতে চাইলে বলেন, স্কুলের সিম কার্ডে অনেক ইন্টারনেট (মেগাবাইট ) আছে, তাই বাসায় কাজ করি। সকালে স্কুলে গিয়ে অন্য শিক্ষকদের সামনে বলি কেন সিম নিলেন কাউকে না জানিয়ে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমার মাথায় আঘাত করেন।” অভিযুক্ত সহকারী শিক্ষক রোকেয়া খাতুনকে মোবাইলে কল করা হলে তিনি বলেন, যা শুনেছেন ঠিক আছে। স্কুলের সরকারি ইন্টারনেট সিম কার্ড কেন বাড়িতে নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করলেন তা জানতে চাইলে তিনি বলেন, আমাদের স্কুলের জিনিস আমরা কীভাবে ব্যবহার করবো সেটা আমাদের বিষয়। সেটা বাইরে বলতে বাধ্য না বলে ফোনের লাইন কেটে দেন। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষককে একজন সহকারী শিক্ষক আঘাত করবেন, এটা কোনোভাবেই কাম্য না। স্কুলের সরকারি ইন্টারনেট সিম কার্ড বাড়িতে নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করে নিয়ম ভঙ্গ করেছেন সহকারী শিক্ষক রোকেয়া খাতুন। এ ঘটনায় অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই সিম কার্ডটি স্কুলে ফেরত দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন