নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
সিংড়ায় গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
নাটোরের সিংড়ায় গাছ থেকে পড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার শেরকোল ইউনিয়নের জোড়মল্লিকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হোসাইন (৮) একই গ্রামের জাহেরুল ইসলামের ছেলে। প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে শিশু হোসাইন সহপাঠিদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। এক পর্যায়ে গাব ফল খাওয়ার জন্য গাছে উঠলে অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়।
স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
