সম্মতি ছাড়া মেয়েদের গায়ে হাত দেন অনুরাগ, শাস্তি চান অভিনেত্রী পায়েল – বর্ণমালা টেলিভিশন

সম্মতি ছাড়া মেয়েদের গায়ে হাত দেন অনুরাগ, শাস্তি চান অভিনেত্রী পায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ১০:৩৪ 115 ভিউ
ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন বলিউডের স্বনামধন্য পরিচালিক অনুরাগ কাশ্যপ। প্রতীক গান্ধীর ছবি ‘ফুলে’-র ছাড়পত্র পেতে দেরি হওয়ায় ব্রাহ্মণদের ওপর ক্ষোভ উগরে দেন তিনি। তারপর থেকেই সমালোচনার মুখে এই নির্মাতা। আপত্তিকর মন্তব্যের জন্য অনবরত হুমকিও পাচ্ছেন অনুরাগ। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী পায়েল ঘোষ। কয়েক বছর আগে অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তিনি। এবার ‘ব্রাহ্মণ’ বিতর্কে সরাসরি শাস্তি চাইলেন নির্মাতার। বিতর্কের সূত্রপাত ‘ফুলে’ ছবিকে কেন্দ্র করে। জ্যোতিরাও ফুলের চরিত্রে অভিনয় করেছেন প্রতীক গান্ধী। কিন্তু ছবি নিয়ে আপত্তি জানান ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা। তার জেরেই সিবিএফসি থেকে ছাড়পত্র পেতে দেরি হয়। এ প্রসঙ্গেই অনুরাগ মন্তব্য করেছিলেন, ‘ব্রাহ্মণদের ওপর আমি প্রস্রাব করি।’ ব্যস, তারপরই কঠোর সমালোচনার শুরু। শুধু তাই নয়, থানায় দায়ের করা হয় এফ আই আর। পায়েল দাবি করেছেন, এই মন্তব্যের জন্য অনুরাগকে সমাজ থেকে এবং বলিউড থেকে বয়কট করা উচিত। পায়েল বলেছেন, ‘অনুরাগ কাশ্যপ বরাবরই খুবই খারাপ ও বিরক্তিকর একটা মানুষ। তাই আমি অবাক হইনি। হিন্দু ধর্মে আমরা নারীদের দেবী বলে মানি। কিন্তু তিনি তো সম্মতি ছাড়াই মেয়েদের গায়ে হাত দেন। তাই তিনি ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। এটা জেনে অবাক হওয়ার কী আছে? তিনি যা বলেছেন, তা অত্যন্ত লজ্জাজনক। এ ধরনের মানুষের সমাজে বা বলিউডে জায়গা হওয়াই উচিত নয়।’ পায়েল ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘তাকে ছাড়াই এই ইন্ডাস্ট্রি ভালো থাকবে। অন্যদের প্রতি যাদের কোনো সম্মান নেই, তাদের এখানে দরকার নেই। বহু খারাপ কাজ করে পার পেয়ে গেছেন। কিন্তু কর্মফল তো ভুগতেই হবে। আশা করছি কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ