সকাল না সন্ধ্যা- কখন হাঁটা বেশি উপকারী? – বর্ণমালা টেলিভিশন

সকাল না সন্ধ্যা- কখন হাঁটা বেশি উপকারী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ October, ২০২৫ | ৬:১৩ 121 ভিউ
হাঁটা শরীরের জন্য কতটা উপকারী এটা কমবেশি সবারই জানা। চিকিৎসকরাও এ কারণে নিয়মিত হাঁটার পরামর্শ দেন। তবে সকাল না সন্ধ্যা কখন হাঁটলে বেশি উপকার পাওয়া যাবে তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। আবার কখন হাঁটলে শরীরের মেদ ঝরবে তা নিয়েও কেউ কেউ জানতে চান। ওজন ঝরানোর জন্য যে কয়টি পদ্ধতি রয়েছে তার মধ্যে শরীরচর্চা অন্যতম। তবে সবাই যে জিমে গিয়ে ঘাম ঝরাতে পছন্দ করেন, তা নয়। কেউ কেউ যোগাসন করেন, কেউ আবার বাড়িতেই ব্যায়াম করেন। আবার, এমনও অনেকে রয়েছেন, যারা ফিট থাকতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে হাঁটাহাঁটি করতেই বেশি পছন্দ করেন। কেউ সকালে হাঁটেন কেউ বা সময় না পেলে রাতে খাওয়ার পর হাঁটতে বের হোন। চিকিৎসকরা বলছেন, সকালে হাঁটার বাড়তি কিছু সুবিধা রয়েছে। এই সময়ের বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে নিতে হাঁটলে হাঁপানির সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসে। হৃৎস্পন্দনের হারও স্বাভাবিক থাকে। এর পাশাপাশি হজমের সমস্যা থেকে মুক্তি মেলে। সকালের দিকে হাঁটাহাঁটি করলে শরীর, মন ভালো থাকে। সেই সঙ্গে কাজে গতি আসে। আবার যাদের অনিদ্রাজনিত সমস্যা আছে তারা সকালের দিকে হাঁটলে সুফল পাবেন। সামনেই শীতকাল। এই সময়ে বাতাসে দূষণ এবং পোলেনের মাত্রা বেশি থাকে। তাই অনেক চিকিৎসকের মতে, খুব ভোরে নয়, বরং বেলা বাড়লে বা রোদ উঠলে তবেই হাঁটতে যাওয়া উচিত। তা না হলে অ্যালার্জিজনিত সমস্যা বাড়তে পারে। যারা সারাদিন সময় পান না তার সন্ধ্যায় কাজ থেকে ফিরে বা রাতে হাঁটতে বের হোন। বিশেষজ্ঞদের মতে, সারা দিনের ব্যস্ততার শেষে হাঁটলে মানসিক চাপ অনেকটাই কমে যায়। ক্লান্ত শরীরে ফিরে আসে ফুরফুরে ভাব। এই সময় হাঁটলে ওজনেও কমে। এ সময় সূর্যের তাপ থাকে না। ফলে বেশি ক্ষণ হাঁটলে ক্লান্তি কম হয়। বিভিন্ন গবেষণায় বলছে, হাঁটার কোনও আদর্শ সময় নেই। দিনের যে কোনও সময়ে হাঁটলেই উপকার মিলবে। কে কখন হাঁটবেন, সেটা নির্ভর করছে ওই ব্যক্তির শারীরিক পরিস্থিতি বা পারিপার্শ্বিক অবস্থার উপর। চিকিৎসকরা বলছেন,কোন সময় হাঁটবেন সেটা বড় কথা নয়, হাঁটাটাই বড় বিষয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ