শ্বশুরবাড়িতে মদপানে জামাইয়ের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ আগস্ট, ২০২৫
৭:৫৯ পূর্বাহ্ণ
130 ভিউ

শ্বশুরবাড়িতে মদপানে জামাইয়ের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫ | ৭:৫৯ 130 ভিউ
ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে পূজার অনুষ্ঠানে আনন্দ করতে অতিরিক্ত মদপানে জামাইয়ের মৃত্যু ঘটেছে। হাসপাতলে মৃত্যুর শয্যায় রয়েছেন আরেক তরুণ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়া ইউনিয়নের রাম রাবণ পূর্ব পাড়া এলাকায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার ধামরাই বালিয়া ইউনিয়নের রাম রাবণ পূর্ব পাড়া এলাকার পলাশ মনি দাসের মেয়ে পূর্ণিমা দাসের সদ্য বিয়ে হয়েছে একই উপজেলার সুয়াপুর এলাকার মরু দাস এর ছেলে মন্টু মনি দাসের। গ্রামের পঞ্চায়েত কমিটির পূজা উপলক্ষে মেয়ে ও জামাইকে দাওয়াত করে আনা হয়। এ পূজার অনুষ্ঠানে বৃহস্পতিবার রাতে অতিরিক্ত মদ পানে ভগ্নিপতি মন্টু দাসের মৃত্যু ঘটে। অপরদিকে শ্যালক পিনু দাস গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রাম রাবণ গ্রামের দ্রীরেশ মাতাব্বর বলেন, অল্প বয়সের ছেলেপেলে বলে কথা। পূজার অনুষ্ঠানে আনন্দ উল্লাস করতে গিয়ে অতিরিক্ত মদ পান করায় ভগ্নিপতির মৃত্যু ও শ্যালক গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। হৃদয়বিদারক। এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনার বিষয়ে কেউ আমাদের কাছে কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪ হেফাজতে ইসলাম: মাদ্রাসায় যৌন নির্যাতনের ঘটনাগুলো সেক্যুলার ও ব্রাহ্মণ্যবাদের ধারাবাহিক অপপ্রচার মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন হাটহাজারীতে গুলিবর্ষণে চলন্ত গাড়ির পেছনের সিট ঝাঁঝরা, ভাগ্যক্রমে বাঁচলেন সাংবাদিক আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে