শুটিংয়ে পোশাক নিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা জানালেন স্বরা – বর্ণমালা টেলিভিশন

শুটিংয়ে পোশাক নিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা জানালেন স্বরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪৪ 53 ভিউ
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ক্যারিয়ারের শুরু থেকেই নায়িকা হওয়ার চেয়ে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তিনি। তাই যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন, তার বেশির ভাগই ছিল সমাজের প্রান্তিক মানুষের গল্প। তবে ‘ভিরে দি ওয়েডিং’ ছিল সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। এই সিনেমায় গ্ল্যামারগার্ল অবতারে দেখা যায় তাঁকে। শশাঙ্ক ঘোষ পরিচালিত ‘ভিরে দি ওয়েডিং’ সিনেমায় কয়েকটি গানের দৃশ্য ছিল। এর মধ্যে একটি গানের শুটিং করতে গিয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন স্বরা। সম্প্রতি মির্চি প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। স্বরা জানান, অভিনয়ের প্রস্তুতির জন্য নয়, বরং শুধু সুন্দর দেখানোর প্রচণ্ড চাপের কারণেই এই চরিত্রটি তাঁর কাছে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা হয়ে ওঠে। তিনি বলেন, ‘কোনো চরিত্রের প্রস্তুতি নেওয়া আমার জন্য সহজ। কিন্তু গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করা সবচেয়ে কঠিন। যেমন-‘ভিরে দি ওয়েডিং’-এ আমার চরিত্রটি ছিল পুরোপুরি গ্ল্যামার, পোশাক, চেহারা এবং আকর্ষণীয় দেখানোর বিষয়ে কেন্দ্রীভূত।’ স্বরা আরও বলেন, “আমার মনে আছে, ‘তারিফান’ গানের জন্য বডিস্যুট পরার কথা বলা হয়েছিল। আমি তখন প্রথম এই শব্দটা শুনি। বডিস্যুট আসলে ডিপ নেক ওয়ান-পিস সাঁতারের পোশাকের মতো, যা হিল বা বুটের সঙ্গে পরতে হয়। আমি ওদের বলেছিলাম-এভাবে তো আমি অর্ধনগ্ন! এত মানুষের মধ্যে শুটিং স্টুডিওতে কীভাবে যাব? পরে আমি তোয়ালে জড়িয়ে সেটে যাই। এটা সত্যিই কঠিন ও অস্বস্তিকর অভিজ্ঞতা ছিল।” ২০১৮ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় স্বরা ছাড়াও অভিনয় করেছেন, কারিনা কাপুর, সোনম কাপুর, শিখা তালসানিয়াসহ অনেকে প্রসঙ্গত, ফারাজ আরিফ আনসারী পরিচালিত ‘মিসেস ফালানি অর শির কোরমা’ সিনেমায় দেখা যাবে স্বরা ভাস্করকে। সব ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে। সূত্র: হিন্দুস্থান টাইমস

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?