শীত মৌসুমে চোখের রোগবালাই: ঝুঁকি ও লক্ষণ – বর্ণমালা টেলিভিশন

শীত মৌসুমে চোখের রোগবালাই: ঝুঁকি ও লক্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬ | ১০:২২ 122 ভিউ
শীতকাল এলেই ত্বক ও শ্বাসতন্ত্রের সমস্যার পাশাপাশি চোখের বিভিন্ন রোগও বেড়ে যায়। বাতাসে আর্দ্রতা কমে যাওয়া, ধুলাবালির পরিমাণ বৃদ্ধি এবং ঠান্ডাজনিত অ্যালার্জির কারণে এ সময় চোখের অস্বস্তি ও সংক্রমণের প্রবণতা বেশি দেখা যায়। অনেক ক্ষেত্রেই এসব সমস্যা অবহেলা করা হয়, যা পরবর্তী সময়ে জটিল আকার ধারণ করতে পারে। শীতকালে চোখের অন্যতম সাধারণ সমস্যা হলো চোখের পানিস্বল্পতা বা ড্রাই আই। এ সময় বাতাস শুষ্ক থাকায় চোখের পানি দ্রুত বাষ্পীভূত হয়। ফলে চোখে খচখচ ভাব, জ্বালা, লালচে ভাব ও দৃষ্টি ঝাপসা হয়ে আসে। দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার ব্যবহারে এ সমস্যা আরও বেড়ে যায়। চোখের অ্যালার্জিও শীতকালে ব্যাপকভাবে দেখা যায়। কৃত্রিম সুতা বা পশমের কাপড়, ধুলাবালি, ইটভাটার ধোঁয়া এবং ফুলের পরাগরেণু চোখে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এতে চোখ চুলকানো, লাল হওয়া ও পানি পড়ার সমস্যা হয়। এ ছাড়া শীতকালে পানির স্তর কমে যাওয়ায় খাল-বিল বা পুকুরের দূষিত পানিতে গোসল করলে চোখে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। শীত মৌসুমে ভাইরাসজনিত চোখ ওঠা হতে পারে। এতে চোখ লাল হয়ে যায়, প্রচুর পানি পড়ে, পিচুটি জমে এবং ব্যথা অনুভূত হয়। কখনও কখনও জ্বরও থাকতে পারে। আবার সর্দি-কাশি বা নাক বন্ধের কারণে চোখ থেকে অতিরিক্ত পানি পড়ার সমস্যাও দেখা দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ ঝুঁকি হলো সূর্যের অতিবেগুনি রশ্মি। শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকায় ইউভি রশ্মি চোখের কর্নিয়া ও রেটিনার ক্ষতি করতে পারে। তাই এ সময় চোখে কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজনে হালকা রঙের চশমা ব্যবহার, পরিষ্কার পানি দিয়ে চোখ ধোয়া এবং চিকিৎসকের পরামর্শে কৃত্রিম চোখের পানি ব্যবহার উপকারী। লেখক : কনসালট্যান্ট, যশোর চক্ষু ক্লিনিক, যশোর

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন রেকর্ড ছুঁতে চলেছে এলএনজি আমদানি ব্যয়: দেড় লাখ কোটি টাকার ঋণের ফাঁদে পড়ার ঝুঁকিতে দেশ মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২ কিশোর নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া