শীতকালে সিওপিডি রোগীদের ঝুঁকি, প্রতিরোধ ও ব্যবস্থাপনা – বর্ণমালা টেলিভিশন

শীতকালে সিওপিডি রোগীদের ঝুঁকি, প্রতিরোধ ও ব্যবস্থাপনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ November, ২০২৫ | ১০:০৫ 123 ভিউ
সিওপিডি (ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ) হলো দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টজনিত রোগ, যা ফুসফুসের ক্ষতি এবং শ্বাসনালির প্রদাহের অন্যতম কারণ। বাংলাদেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বহু এলাকায় শৈত্যপ্রবাহ, শুষ্ক বাতাস ও ধুলাবালির পরিমাণ বেশি থাকে। তাই এ সময় দেশের সিওপিডি রোগীদের জন্য সংবেদনশীল। শীতকালীন সিওপিডির উপসর্গ শীতকালে বাংলাদেশে সিওপিডি রোগীদের উপসর্গ উল্লেখযোগ্যভাবে বাড়ে। কারণ এ সময় দেশে স্থানীয়ভাবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া, ধুলাময় রাস্তা, কুয়াশা এবং শ্বাসযন্ত্রের ভাইরাস সংক্রমণ সব মিলিয়ে সিওপিডি রোগীদের সমস্যা হঠাৎ বেড়ে যায়। শীতকালে দেশজুড়ে বাতাসে পিএম ২.৫ ও পিএম ১০ কণার মাত্রা বছরের অন্যান্য সময়ের তুলনায় ৩ থেকে ৪ গুণ বাড়ে। দেশে শীতকালে সিওপিডি রোগীরা সাধারণত সকালে বেশি কাশি, শ্বাসকষ্ট, অতিরিক্ত বা ঘন কফ, কফের রং পরিবর্তন, বুক ভারী লাগা, শোঁ শোঁ শব্দ, সামান্য হাঁটলেই হাঁপ ধরার মতো সমস্যার মুখোমুখি হন। শীতকালে সিওপিডি রোগীদের হাসপাতালে ভর্তির হার প্রায় দ্বিগুণ হয়। করণীয় সিওপিডি রোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধুলা ও দূষণ থেকে সুরক্ষা নেওয়া, বাইরে বের হলে এন-৯৫ মাস্ক ব্যবহার করতে হবে। ভোর ও গভীর রাতে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। ধুলাময় রাস্তা ও নির্মাণাধীন এলাকাগুলো এড়িয়ে চলা, একই সঙ্গে শরীর গরম রাখতে মাফলার, টুপি ও মোজা ব্যবহার করা এবং ঠান্ডা বাতাস সরাসরি নাক-মুখে লাগতে না দেওয়া। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বার্ষিক ফ্লু ভ্যাকসিন ও নিউমোকক্কাল ভ্যাকসিন গ্রহণ করা এবং ইনহেলার সঠিকভাবে ব্যবহার করতে স্পেসার ব্যবহার করা। কখন চিকিৎসা নিতে হবে সিওপিডি রোগীর ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে যেতে হবে, যদি কাশি হঠাৎ বেড়ে যায়; কফের রং হলুদ/সবুজ/বাদামি হয়; শ্বাস নিতে স্বাভাবিকের তুলনায় বেশি কষ্ট হয়; বুকে শোঁ শোঁ বা হুইজিং শব্দ বাড়ে; ওষুধ বা ইনহেলার আগের চেয়ে বেশি গ্রহণ করা; জ্বর ১ থেকে ২ দিনের বেশি স্থায়ী হলে; রাতে ঘুমাতে সমস্যা হলে; অস্বাভাবিক ক্লান্তি বা মাথা ঘোরা অনুভব হলে। ডা. আফরীন জাহান সহকারী অধ্যাপক, পাবলিক হেলথ বিভাগ আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ