শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ আগস্ট, ২০২৫
৮:২৩ পূর্বাহ্ণ
151 ভিউ

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ | ৮:২৩ 151 ভিউ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, এর আগেও ওই শিশুকে প্রলোভনে দেখানো হয়েছিল। অভিযুক্ত ব্যক্তি হলেন বেলপুকুর ইউনিয়নের দোমাদী ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শমসের আলী। তিনি এর আগে জামায়াতে ইসলামী থেকে ইউপি সদস্য পদপ্রার্থী হয়েছিলেন। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা রহিদুল ইসলাম বলেন, গত ১৫ আগস্ট শুক্রবার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিভিন্ন জিনিস ও টাকার লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টা করেন শমসের আলী। এমন ঘৃণ্য কাজ যেন আর কেউ করার চেষ্টা না করে, তাই মানববন্ধন থেকে শাস্তির দাবি জানাই। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এ বিষয়ে জামায়াতে ইসলামীর বেলপুকুর থানার আমির মকবুল হোসেন বলেন, ‘বিষয়টি আমরা জানার পর থানায় গিয়েছিলাম এবং জেলা আমিরকে জানিয়েছি। সংগঠনের পক্ষ থেকে কমিটি করে তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ বিস্তারিত জানতে অভিযুক্ত শমসের আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার অভিযোগ উঠলে এলাকাবাসীর পক্ষ থেকে গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসার প্রস্তাব দেওয়া হয় অভিযুক্ত জামায়াত নেতাকে। তবে তিনি সেখানে উপস্থিত হননি। ওই দিন রাত ১০টার দিকে ভুক্তভোগীর বাবা বেলপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে বেলপুকুর থানার ওসি সুমন কাদেরী জানান, গতকাল রাত ১০টার দিকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ যাবে। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি