লেবাননে দুই দফা বিমান হামলা চালালো ইসরায়েল – বর্ণমালা টেলিভিশন

লেবাননে দুই দফা বিমান হামলা চালালো ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৩০ 80 ভিউ
লেবাননে দুই দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নাবাতিহর আলি আল-তাহের ও আপার নাবাতিহ এলাকায় এ হামলা চালানো হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে। খবর: আল জাজিরা। এক বিবৃতিতে বলা হয়েছে, মিফদুনের দারব আল-কামার সড়কে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তবে বিস্ফোরণ ঘটেনি। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তাদের লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক ঘাঁটি। সেখানে সামরিক কার্যকলাপ শনাক্ত করা হয়েছিল বলে দাবি করেছে তারা। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েল দক্ষিণ লেবাননের পাঁচটি অবস্থান দখল করে রেখেছে। দুই মাসের মধ্যে সেনা প্রত্যাহারের কথা থাকলেও এখনো তা হয়নি। দীর্ঘদিন ধরেই ওই অঞ্চল হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এদিকে অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে শনিবার (৩০ আগস্ট) লড়াই চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সদস্য নিহত হন। নিহত সৈনিক সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) এরিয়েল লুবলিনার (৩৪)। চলমান যুদ্ধ শুরুর পর থেকে নিহত হওয়া এটি ৯০০তম ইসরায়েলি সেনার মৃত্যু। আইডিএফ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাবশত নিজ বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য