নিউজ ডেক্স
আরও খবর
গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক
জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮
মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও
জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন
৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত
দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি
দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান
লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫
লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর কানায় ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, এই হামলায় নিহতের পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার পরপরই বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন এবং আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টায়ার শহরের হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে।
এনএনএ-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, টায়ার জেলার অন্যান্য এলাকাতেও পৃথক হামলা চালিয়েছে ইসরাইল। বিশেষ করে মা’রাকা নামক স্থানে চালানো হামলায় অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, কানা শহরটি ঐতিহাসিকভাবেই ইসরাইলি হামলার ক্ষত বহন করছে। এর আগে ১৯৯৬ এবং ২০০৬ সালেও শহরটিতে বড় ধরনের গণহত্যার ঘটনা ঘটেছিল, যা লেবাননের মানুষের স্মৃতিতে এখনো অমলিন। এই সাম্প্রতিক হামলা ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ও ভীতির সৃষ্টি করেছে।
সূত্র: আলজাজিরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।