লন্ডনে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা – বর্ণমালা টেলিভিশন

লন্ডনে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ May, ২০২৬ | ৫:৫২ 92 ভিউ
যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭তম আসর। সেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ৬টি সিনেমা। আগামী ১৭ মে পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এই আয়োজন। উৎসবে ১০টি দেশের ২৫টির বেশি সিনেমা প্রদর্শিত হবে। এতে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে থাকছে বাংলাদেশের ‘আগন্তুক’। ছবিটির পরিচালক সুমন ধর। এতে অভিনয় করেছেন পূজা চেরী ও শ্যামল মাওলা। বাংলাদেশ থেকে নির্বাচিত অন্যান্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে নয়া মানুষ (পরিচালনা: সোহেল রানা বয়াতি), উড়াল (পরিচালনা: জোবায়দুর রহমান), নয়া নোট (পরিচালনা: অনন্য প্রতীক চৌধুরী), দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল (পরিচালনা: আকাশ হক) এবং দ্য স্টোরি অব আ রক (পরিচালনা: জাক মীর)। এর মধ্যে ‘নয়া মানুষ’ সিনেমাটি উৎসবের দ্বিতীয় দিনে বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে। সিনেমাটির পরিচালক সোহেল রানা বয়াতি জানান, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে এবং সহজ-সরল গল্পের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। বেদনার বালুচরে উপন্যাস অবলম্বনে নির্মিত ‘নয়া মানুষ’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা। আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের একাধিক সিনেমার অংশগ্রহণ দেশের চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস