রেস্তোরাঁয় এসে খাবার খাচ্ছে মাছ – বর্ণমালা টেলিভিশন

রেস্তোরাঁয় এসে খাবার খাচ্ছে মাছ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ | ৭:১০ 62 ভিউ
বন্যার পানি রেস্তোরাঁর ভেতর ঢুকে খাবারের টেবিল পর্যন্ত উঠে গেছে। পানির গভীরতা প্রায় কোমরসমান। সেই পানিতেই সাঁতার কাটছে অসংখ্য মাছ। আর টেবিলে বসে নুডুলস খেতে খেতে এই অস্বাভাবিক পরিবেশ উপভোগ করছেন দর্শনার্থীরা। শিশুরা আনন্দ নিয়ে খেলতে নেমেছে পানিতে। এ সময় কেউ কেউ আবার মাছকে নুডুলস খাইয়ে দিয়ে বাড়তি আনন্দ নিচ্ছেন। এমন ব্যতিক্রমী অভিজ্ঞতা নিতে একটি রেস্তোরাঁয় প্রতিদিনই ভিড় বাড়ছে স্থানীয় মানুষের। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটছে থাইল্যান্ডের নাখোন পাঠম অঞ্চলের জনপ্রিয় ‘পা জিট’ রেস্তোরাঁয়। টানা দুই সপ্তাহের বন্যায় রেস্তোরাঁর ভেতর পানি ঢুকে পড়লেও সেটিকে বিপদ নয়, বরং বাণিজ্যে রূপান্তর করেছেন মালিক পর্ণকমল প্রাংপ্রেমপ্রী। বন্যার পানিতে মাছ ভেসে আসার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মানুষের আগ্রহ বেড়ে যায়। তখনই তিনি এই বিশেষ ডাইনিং অভিজ্ঞতার আয়োজনের সিদ্ধান্ত নেন। রেস্তোরাঁ মালিক জানান, বছরে একবার এমন সুযোগ আসে। তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি—এসে এই অভিজ্ঞতা নিন। ভারী বর্ষণে নদীর পানি উপচে সৃষ্টি হওয়া বন্যা এখনো পুরোপুরি কমেনি। দেশটির অন্তত ১৩টি প্রদেশের মানুষ এখনো পানি বন্দি জীবনযাপন করছে। পরিবেশ বিশেষজ্ঞর বলছেন, দুর্যোগকে সামলে স্থানীয় পর্যায়ে এমন সৃজনশীলতা দেখাতে পারা সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা