রাতের আঁধারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়েই পড়লেন প্রেমিক! ঘুম ভাঙতেই যা ঘটল – বর্ণমালা টেলিভিশন

রাতের আঁধারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়েই পড়লেন প্রেমিক! ঘুম ভাঙতেই যা ঘটল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ August, ২০২৫ | ৭:৫৩ 180 ভিউ
রাতের অন্ধকারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকেছিলেন তরুণ। ঘুমিয়েও পড়েছিলেন। তবে ঘুম থেকে উঠে নিজেকে যে অবস্থায় দেখলেন, তা তিনি দুঃস্বপ্নেও কল্পনা করেননি। সমাজমাধ্যমে তেমনই একটি ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল এই ভিডিও পোস্টে দাবি করা হয়েছে, সম্প্রতি রাতের অন্ধকারে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক তরুণ। বান্ধবীর ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। কিন্তু পর দিন সকালে বিপত্তি বাধে। বান্ধবীর পরিবারের সদস্যদের কাছে হাতেনাতে ধরা পড়েন ওই তরুণ। গ্রামেও জানাজানি হয়। মেয়েটির পরিবারের সদস্যেরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের ডেকে পাঠান। ঠিক হয়, ওই তরুণ এবং তাঁর বান্ধবীর বিয়ে দেওয়া হবে। তরুণ প্রথমে রাজি না হলেও চাপের মুখে নতিস্বীকার করেন তিনি। বিয়ে হয় তাঁদের। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। এতে দেখা গেছে, কী ভাবে গোমড়া মুখে বান্ধবীকে বিয়ে করছেন ওই তরুণ। ভাইরাল ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। তাদের একাংশের দাবি, প্রেম করলেও বান্ধবীকে এখনই বিয়ে করার ইচ্ছা ছিল না ওই তরুণের। আর সে কারণেই মুখভার করে বিয়ে করছেন তিনি। এক নেটিজেন লিখেছেন, ‘রাতে লুকিয়ে বান্ধবীর বাড়িতে ঢোকার ফল।’ অন্য এক জন লিখেছেন, ‘এই জন্য আমি প্রেম-ভালবাসা থেকে দূরে থাকি।’ ঘটনাটি প্রকাশ্যে এসেছে ইনস্টাগ্রাম ব্যবহারকারী রঞ্জিত সিংহের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তবে ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা পরিষ্কার হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কঙ্গো থেকে উগান্ডা হয়ে নাইজেরিয়ায় ইবোলা, বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে ইরান: ট্রাম্প ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২ হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫ ইন্দোনেশিয়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার মানুষ হুতিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের ফ্রান্সে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভ নিষিদ্ধ শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি চীনের বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার জ্বালানি তেলের দামে বড় লাফ সৌদিগামী ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ১৩৫, ভোগান্তির শেষ কোথায় আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯৭ শতাংশ কাজ শেষে কেন বাতিল হলো বিআরটি, এতে লাভ না ক্ষতি? শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের গোলাগুলি বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয় পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক