যুবককে নির্যাতনের পর মাথা ন্যাড়া, ভিডিও ভাইরাল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৫ অক্টোবর, ২০২৫
৬:১০ পূর্বাহ্ণ
109 ভিউ

যুবককে নির্যাতনের পর মাথা ন্যাড়া, ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ | ৬:১০ 109 ভিউ
কুমিল্লায় এক যুবদল নেতাকে গণপিটুনির ভিডিও ভাইরাল হওয়ার ঘটনার রেশ না কাটতেই এবার এক যুবককে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। এ ঘটনার ৩ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসময় এক নারীকে তার শিশু সন্তানের সামনে হেনস্তা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন থেকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। নির্যাতনের শিকার যুবক মনছুর মিয়া (৩৫) পেশায় কাঠমিস্ত্রি এবং ওই ইউনিয়নের কটপাড়া গ্রামের হাফেজ আহমেদের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরা এক যুবককে লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করা হচ্ছে। কয়েকজন মিলে তাকে খাটের ওপর ফেলে কিল, ঘুষি ও লাথি মারছেন। এসময় তার পুরো শরীরে আঘাতের রক্তাক্ত চিহ্ন দেখা যায়। পাশে এক নারী ও তার ৫ বছরের শিশুসন্তান চিৎকার করছেন। এসময় শিশুটি তার মায়ের পিছু পিছু যাচ্ছে এবং তার মাকে বাঁচানোর জন্য চিৎকার করছিল। নির্যাতনের শিকার যুবক বারবার বাঁচার আকুতি করেও রক্ষা পায়নি। একপর্যায়ে নির্যাতনকারীরা ওই যুবককে ঘর থেকে বের করে গাছের সঙ্গে বেঁধে তাকে পেটাতে থাকে। এরপর ওই যুবকের মাথা ন্যাড়া করে দেওয়া হয়। নির্যাতনের শিকার যুবক মনছুর মিয়া সাংবাদিকদের বলেন, আমি প্রবাসীর স্ত্রীর ঘরে কাঠের কাজ করতে গিয়ে পরিবারটির সঙ্গে পরিচয় হয়। কিন্তু বুধবার সন্ধ্যায় কাজের বকেয়া টাকা আনতে গেলে উনকোট গ্রামের নাছির ও সজীবের নেতৃত্বে ১৫/২০ জন লোক আমাকে ধরে মিথ্যা অভিযোগে মারধর করে এবং একপর্যায়ে আমার মাথা ন্যাড়া করে দেয়। পরে ৩০ হাজার টাকার বিনিময়ে তারা আমাকে ছেড়ে দিয়েছে। নির্যাতনের শিকার মনছুরের বাবা হাফেজ আহমেদ বলেন, আমার ছেলে ঘরের কাজের টাকার জন্য ওই ঘরে গিয়েছিল। তাকে অন্যায়ভাবে আটক করে নির্যাতন করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই। চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নজরে এসেছে। নির্যাতনের শিকার যুবক থানায় কোনো অভিযোগ করেনি। তবে ভিডিও পর্যবেক্ষণ করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে গত ১৬ অক্টোবর রাতে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে স্থানীয় যুবদল নেতা বিল্লাল হোসেনের প্রেমের অভিযোগ তুলে তাকে বেঁধে গণপিটুনি দেওয়া হয় এবং প্রবাসীর স্ত্রীকেও মারধর করা হয়। পরদিন স্থানীয়ভাবে সালিশ বৈঠকে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে দেওয়া হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান